Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অবাধ ও স্বাধীন মিডিয়া গণতান্ত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: June 4, 2014 | 12:40 PM

আবারও বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ উঠে এলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এতে ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ বললেন, বাংলাদেশ সহ যেকোন দেশের জন্য অবাধ ও স্বাধীন মিডিয়া গণতান্ত্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিষয়টি তুলে ধরলে মেরি হার্ফ এ কথা বলেন। 
এখানে সরাসরি সেই কথোপকথন তুলে ধরা হলো: 
প্রশ্ন: আপনাকে ধন্যবাদ মেরি। আমার প্রশ্ন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে।
মেরি হাফ: আমি হয়তো সেটা বুঝতে পেরেছি।
প্রশ্ন: আমার পত্রিকার বিশিষ্ট সম্পাদক মাহমুদুর রহমান দু’ বছর ধরে জেলে।
মেরি হার্ফ: আপনি এ বিষয়টি অনেকবার তুলে ধরেছেন।
প্রশ্ন: তার স্বাস্থ্য ভাল নয়। তার স্ত্রীকে তার সঙ্গে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। এটা বিরাট উদ্বেগের বিষয়। তার শারীরিক অবস্থা ভাল নয়Ñ এ জন্য তার দেখাশোনা করার জন্য স্ত্রীর মতো কাছের লোকজন তার কাছে থাকা দরকার। আপনি কি এ বিষয়টি সম্পর্কে জানেন অথবা আমাদের চারদিকে আরেকজন আরশাদ সহ যেসব সাংবাদিক আছেন তাদের জন্য এ প্রশ্নটি নেবেন। আরেকজন আরশাদ নিয়ে আমি সবসময়ই মজা করি। আরশাদ এখানে আছেন। আছেন আরেকজন আরশাদ। 
মেরি হার্ফ: আরেকজন আরশাদ!
প্রশ্ন: আমি এ বিষয়ে কাজ করছিলাম। আপনি কি…
মেরি হাফ: আমরা বলেছি বাংলাদেশ সহ যেকোন দেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য অবাধ ও স্বাধীন মিডিয়া গুরুত্বপূর্ণ। আপনি যতবার এ প্রশ্ন তুলেছেন আমি মনে হয় এ কথাই বলেছি। আমরা বাংলাদেশ ও সারা বিশ্বে অবাধ মত প্রকাশকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাব। আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সরকারের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরেছি। এ উদ্বেগ তুলে ধরেছি আমাদের মানবাধিকার বিষয়ক ২০১৩ সালের রিপোর্টে। ধন্যবাদ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV