অবিশ্বাস্য: রোগ সারাবে ক্ষুদ্র ‘ইলেক্ট্রনিক ত্বক’
ট্যাটুর মতোই একটি পাতলা ডিভাইস কল্পনা করুন, যা কিনা আপনার শরীর থেকে তথ্য সংগ্রহ করবে এবং সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করবে। অচিরেই ন্যানো প্রযুক্তিতে তৈরি এ ধরনের একটি ‘ইলেক্ট্রনিক স্কিন’ অর্থাৎ ইলেক্ট্রনিক ত্বক বা চামড়া বাজারে ছাড়া হবে যেটি নিজেই চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, মার্কিন গবেষকরা এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা মানুষের নড়াচড়া ও রোগনির্ণয় সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং ত্বকে সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে সক্ষম। বিশেষজ্ঞ গবেষকরা দাবি করছেন, হাঁটাচলার সমস্যা যেমন পার্কিনসন্স বা এপিলেপসির মতো জটিল রোগে যারা ভুগছেন, এ প্রযুক্তি তাদের সহায়তা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস ইউনিভার্সিটির মেকানিকাল ইঞ্জিনিয়ার নানশু লু বলছিলেন, আঠালো একটি প্যাচের মধ্যে ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য, ২ সেন্টিমিটার প্রস্থ এবং মাত্র .০০০৩ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট অতি ক্ষুদ্র একটি ডিভাইস সংযোজিত থাকবে। ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে কয়েকটি স্তরে বিন্যস্ত সম্প্রসারণশীল উপাদানসমূহ, শরীরের তাপমাত্রা ও গতি নির্ণয়কারী সেন্সর, তথ্য সংগ্রহের জন্য প্রতিরোধক্ষমতাসম্পন্ন র্যাম, মাইক্রোহিটার ও বিভিন্ন ওষুধ দিয়ে মানুষের ত্বকের মতোই নরম ও স্থিতিস্থাপক করে তৈরি করা হয়েছে ডিভাইসটি। মেমোরি ডিভাইসটি সংযুক্ত করার বিষয়টি অভিনব বলে জানালেন অপর এক গবেষক। ‘নেইচার ন্যানোটেকনোলজি ১’ সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। ভবিষ্যতে অন্য যে কোন রোগের জন্যও এ ধরনের ডিভাইস তৈরি হবে, তাতে সন্দেহ নেই। সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক বড় একটি ধাপ অতিক্রম করবে বিশ্ব।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!