অভিবাসীদের জাতীয়তা খুঁজতে ডিএনএন বিষয়ক ওয়েবের শরণাপন্ন কানাডা
লিহান লিমা: অভিবাসীদের জাতীয়তা খুঁজে বের করতে ডিএনএ পরীক্ষা এবং বংশানুক্রম চিহ্নিতকরণ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ। শুক্রবার কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি-সিবিএসএ এই তথ্য জানায়।
সিবিএসএ এর মুখপাত্র জয়দেন রবার্টসন বলেন, দীর্ঘদিন ধরে আটক থাকা ব্যক্তিদের জাতিগত পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নিচ্ছেন তারা। তিনি আরো বলেন, ‘পূর্বপূরুষ চিহ্নিতকরণ পদ্ধতি আমাদের নির্দিষ্ট কিছু দেশগুলোর বিষয়ে সঠিক প্রক্রিয়া অনুসরণে সহায়তা করবে।’
কিন্তু কানাডার অভিবাসন কর্তৃপক্ষের গৃহীত এই পদ্ধতি ডিএনএ বিষয়ক ওয়েবের ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। ২০১৭ সালের জানুয়ারির পর কানাডাতে প্রায় ৩০ হাজারেরও বেশি শরণার্থী আশ্রয় গ্রহণ করে, এদের অনেকেই দাবী করেন, ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতির শিকার হয়ে তারা পালাতে বাধ্য হয়েছেন।
অভিবাসন বিষয়ক আইনজীবি জানায়, কানাডার কর্তৃপক্ষ শরণার্থীদের প্রকৃত পরিচয় চিহ্নিত করতে ‘ফ্যামিলিট্রিডিএনএ.কম’ এর সহায়তা নিচ্ছেন, কারণ এদের মধ্যে কেউ বলছেন তারা লাইবেরিয়ার কিন্তু সন্দেহ করা হচ্ছে তিনি নাইজেরিয়ার। ডিএনএন পরীক্ষা এবং ভাষাবিজ্ঞান চিহ্নিতকরণ প্রক্রিয়া সুস্পষ্ট করবে। তবে ফ্যামিটিট্রিডিএনএন জানায়, ‘তারা কানাডার আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সরাসরি কোন কাজ করছেন না এবং কানাডার সীমান্ত সংস্থা তাদের প্লাটফর্ম ব্যবহার করছেন কি না সেই সম্পর্কে তাদের কোন ধারণা নেই।’ রবার্টসন বলেন, এটি বলা অসম্ভব যে ডিএনএ বিষয়ক ওয়েবব্যবহার করে কত পরীক্ষা চালানো হবে। সিবিএসএ অবশ্যই তাদের সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া জনসম্মুখে আলোচনা করবে না।’ ইয়ন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!