Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

অলস ব্যক্তিটিকেই কঠিন কাজ দেন বিল গেটস!

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: June 9, 2014 | 5:49 PM

বিল গেটস ছবি: ফোর্বসবর্তমানে বিশ্বের সেরা ধনী ও অন্যতম সফল একজন মানুষ বিল গেটস; যিনি চিন্তাভাবনায় যেমন দূরদৃষ্টিসম্পন্ন, তেমনি কাজের ক্ষেত্রেও করিতকর্মা। চৌকস চরিত্রগুণে ব্যবসায়িক সমঝোতা ও পণ্য-সেবা বিক্রিতে বিস্ময়কর সফলতা অর্জনে তাঁর জুড়ি মেলা ভার। তিনি অবিশ্বাস্যভাবেই কোনো কাজ সম্পন্ন বা আদায় করতে জানেন। যা স্বপ্ন দেখেন তা বাস্তবায়নে তাঁর জুড়ি মেলা ভার। কাজের প্রতি তিনি এতটাই একাগ্র, একনিষ্ঠ ও অভিনিবেশী যে অনায়াসেই স্বপ্নকেও ছাড়িয়ে যেতে পারেন।
কিন্তু কীভাবে বিল গেটসের এত সফলতার গোপন রহস্য কী জানতে চাইলে তিনি যে উত্তরটি দেন সেটি আপনাকে বিস্মিতই করবে—‘আমাদের জন্য সফলতার প্রথম মূলমন্ত্র হলো, সব সময় খুব চৌকস ব্যক্তিদেরই কাজে নিয়ে আসুন। আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণগতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি। বদৌলতে কোম্পানিও বড় জোর মাঝারি বা নয় ভালো, নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে।’
এটি কি শুধু বিল গেটসের একারই ধারণা? তাঁর মতো সফল অন্যরাও একই সুরে কথা বলেন৷ যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পারসোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ স্টিভ জবস একবার বলেছিলেন, ‘আমি মনে করি যে একজন গড়পড়তা মানের লোকের চেয়ে উত্তম মানের একজনের কাজের গতি ৫০ থেকে ১০০ গুণ বেশি হয়। তাই আমি সেরাদের মধ্যে যিনি সেরা, তাঁকেই নেওয়ার পক্ষপাতী। এতে অধিকতর সুফল পাওয়া যায়। এ+ শ্রেণির একটি ছোট্ট দলের খেলোয়াড়েরাও ‘বি’ বা ‘সি’ শ্রেণির বিশাল দলকেও হারিয়ে দিতে পারে।’
বিশ্বের চতুর্থ সেরা ধনী ওয়ারেন বাফেটের বলেন, ‘কেউ একজন একবার বলেছিলেন, যদি কাউকে নিয়োগ দিতে হয় তাহলে তাঁর চারিত্রিক সততা, বুদ্ধিমত্তা ও শক্তি-সামর্থ্য দেখেই কাজটি করা উচিত। এই তিনটি গুণের মধ্যে যদি প্রথমটি না থাকে, তবে পরের দুটি আপনার বিনাশ ঘটাবে। আপনি একবার ভেবে দেখুন, কথাটি ঠিক। আপনি যদি সৎ নয় এমন কাউকে নিয়োগ দিতে চান, তার অর্থ দাঁড়ায় সত্যিকার অর্থেই আপনি মূর্খ ও অলসদেরই নিতে চান।’
বিল গেটস হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ফোর্বস-এর তৈরি করা বিশ্বের সেরা ধনীদের তালিকায় চার বছর পর আবার শীর্ষস্থানে উঠে এসেছেন। তাঁর ধনসম্পদের মোট মূল্যমান ৭৬ বিলিয়ন বা ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। গত এক বছরে তাঁর ধনসম্পদের মূল্য বেড়েছে ৯০০ কোটি ডলার।
বিল গেটসের আরেকটি বক্তব্যের মধ্যেই যেন নিহিত তাঁর সফলতার গোপন রহস্য, ‘আমি কঠিন কাজের জন্য একজন অলস ব্যক্তিকেই নির্বাচিত করি। কারণ, একজন অলস ব্যক্তিই কাজটি সম্পন্ন করার সহজ উপায় খঁুজে পান।’
সূত্র: বিজনেস টু কমিউনিটি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ