Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘অসংক্রামক রোগ প্রতিরোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে’ – জাতিসংঘে এনসিডি বিষয়ক সভায় ডা: মিল্লাত এমপি

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: July 7, 2018 | 12:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “এই পৃথিবীতে কেউই অপরিণত বয়সে বা প্রতিবন্ধীত্ব নিয়ে মরতে চায় না, আর একারণেই অসংক্রামক রোগ প্রতিরোধে আইপিইউ, ডব্লিউএইচও সহ সকলকে একযোগে কাজ করতে হবে”। গত ৫ জুলাই অসংক্রামক রোগ সংক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৩য় উচ্চ পর্যায়ের সভার প্রস্তুতি পর্বের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দলের সভাপতি ও বাংলাদেশের সংসদ সদস্য প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তরে অসংক্রামক রোগ সংক্রান্ত তয় উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এ সভার প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ পরিষদ সংশ্লিষ্টদের পারস্পরিক মতবিনিময়ের জন্য আজ এই আলোচনা সভার আয়োজন করে। দিনব্যাপী এই আলোচনা সভার উদ্বোধন ও সমাপ্তি পর্বে অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক। আলোচনা পর্বগুলোকে চারটি প্যানেলে ভাগ করা হয়।
অসংক্রামক রোগ প্রতিরোধের ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি এবং এর নিয়ন্ত্রণ বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত এমপি। তিনি আইপিইউ-এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দলের সভাপতি হিসেবে সাধারণ পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংক্রামক রোগ প্রতিরোধে ‘জীবনধারার ইতিবাচক পরিবর্তন’ -এর যে আহ্বান জানিয়েছেন তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন এমপি হাবিবে মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মর্মেও উল্লেখ করেন তিনি।
তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার হ্রাসে এর উপর অধিকহারে শুল্ক আরোপের জন্য তিনি সকল দেশের প্রতি আহ্বান জানান এবং এক্ষেত্রে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার প্রতি বিশেষ অনুরোধ জানান।
অসংক্রামক রোগের চিকিৎসা আরও সাশ্রয়ী ও সহনীয় করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এসকল রোগ প্রতিরোধে নিয়মিত শারিরিক পরিশ্রম ও সুনিয়ন্ত্রিত খাদ্যাভাসের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন ডা: হাবিবে মিল্লাত এমপি।
এই প্যানেল আলোচনায় আরও অংশ নেন দ্যা গ্লোবাল ক্যাম্পপেইন ফর মেন্টাল হেলথ্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ এলিশা লন্ডন, ওয়েস্ট ইন্ডিজ্ বিশ্ববিদ্যালয়ের ক্রনিক রোগ গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর আরাফিয়া স্যামুয়েলস্, ভাইটাল স্ট্রাটিজিজ্ এর সিনিয়র ভাইস্ প্রেসিডেন্ট ডা: এডাম কারপাতি ও শ্রীলংকার জাতীয় ডায়াবেটিস সেন্টারের উপ-পরিচালক ডা: চামেরি ওয়ার্ণাপুরা। প্যানেলটির মডারেটর ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সহকারি মহা পরিচালক ডা: সিভেটলানা এক্সিলরড।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV