Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অসুস্থ বোধ করছেন? ঘুমই আপনার ডাক্তার

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: April 26, 2014 | 12:49 PM

কাজী আরিফ আহমেদ : আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন প্রথম কোন কাজটি আপনার করা উচিত? ওষুধ খাওয়া, অসুখের ওপর জোর করে হাঁটা, জগিং করা, সাইকেল চালানো বা ব্যায়াম করা! না এগুলোর কোনটিই নয়। আপনার দরকার শুধু ঘুম। কারণ, একমাত্র ঘুমই পারে সবচেয়ে দ্রুত সময়ে আপনার শরীরে প্রয়োজনীয় রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বড় ধরনের সংক্রমণও সারিয়ে তুলতে পারে শুধু ঘুম। বিশ্রামে শরীর দুর্বল হয় না। বরং, শরীরের প্রতিটি কোষের অভাব পূরণ হতে থাকে। নতুন এক গবেষণায় বলা হচ্ছে, অসুস্থ বোধ করলে, যতোটা পারেন ঘুমিয়ে নিন। তাতে আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ও আপনার শরীরে সৃষ্টি হওয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করবে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘স্লিপ’ সাময়িকীতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, আপনি অসুস্থ হলে অনেকটা সহজাতভাবেই বেশি ঘুম পায়। কারণ, সে সময় শরীরে ঘুমের চাহিদা সৃষ্টি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সরাসরি ইতিবাচকভাবে প্রভাবিত করে ঘুম। বিভিন্ন ফুল ও ফল থেকে রস পান করা মাছিদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান গবেষকরা। এতে দেখা গেছে, যে মাছিগুলো বেশি ঘুমিয়েছে, তারা অনেক বেশি দ্রুত ও দক্ষভাবে শরীর থেকে ব্যাকটেরিয়াগুলো ঝেড়ে ফেলতে পেরেছে। বয়সভেদে ঘুমের সময়ের কিছুটা তারতম্য হলেও, একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। অসুস্থ হলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও শরীরের পরিস্থিতি বুঝে বিশ্রাম নেয়া উচিত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV