Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

অ্যাপল-স্যামসাং দুপক্ষেরই জরিমানা!

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: May 6, 2014 | 7:51 AM

স্লাইড টু আনলক ফিচারটি নিয়ে স্যামসাং ও অ্যাপলের দ্বন্দ্ব ছিলপেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মামলায় দুটি পেটেন্ট ভঙ্গের দায়ে স্যামসাংকে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। গত শুক্রবার আদালত এ রায় দেন। এদিকে, অ্যাপলও স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গ করেছে বলে একই আদালত অ্যাপলকে এক লাখ ৫৮ হাজার ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্যামসাংয়ের বিরুদ্ধে মামলায় স্মার্ট ফোনের কয়েকটি ফিচার পেটেন্ট ভঙ্গের অভিযোগে ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের মামলা করেছিল অ্যাপল।
স্লাইড টু আনলক ফিচারসহ মোট পাঁচটি পেটেন্ট লঙ্ঘনের দায়ে ক্ষতিপূরণ দাবি করেছিল অ্যাপল। তবে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে স্যামসাং। পরে পাল্টা ক্যামেরা ও ভিডিও সম্প্রচারের পেটেন্ট নকলের অভিযোগ এনে ৬০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণের মামলা করেছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক ব্রায়ান লাভ মনে করেন, এই মামলায় অ্যাপলকে বিজয়ী বলা চলে না। অ্যাপল যে পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে এটা তার ১০ শতাংশের কাছাকাছি। এই মামলা চালাতে অ্যাপল যে পরিমাণ অর্থ খরচ করেছে এটা তার চেয়েও কম।

অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার এই পেটেন্ট দ্বন্দ্বকে প্রযুক্তি বিশ্বে মেধাস্বত্ব নিয়ে বিশ্বের দুই প্রযুক্তি-পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যকার সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়।
১০টিরও বেশি দেশে অ্যাপল ও স্যামসাং পেটেন্ট নিয়ে বেশ কয়েক বছর ধরেই পরস্পরের বিরুদ্ধে মামলা লড়ে যাচ্ছে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের আরেকটি জুরি অ্যাপলের পেটেন্ট লঙ্ঘনের দায়ে স্যামসাংকে ৯৩ কোটি মার্কিন ডলার জরিমানার নির্দেশ দিয়েছিল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ