Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অ্যালকোহল ও তামাকের মতো ক্ষতিকর চিনি!

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: February 3, 2012 | 6:34 PM

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করেছেন, চিনি স্বাস্থ্যের জন্য অ্যালকোহল (মদ) বা তামাকের মতোই ক্ষতিকর। শরীরের ভেতরে অ্যালকোহল বা তামাকের মতোই আসক্তি সৃষ্টি করে চিনি। সুস্বাস্থ্যের জন্য চিনির ব্যবহার নিয়ন্ত্রণে এর ওপর করারোপ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গবেষকদের দেওয়া তথ্যমতে, গত ৫০ বছরে বিশ্বজুড়ে চিনির ব্যবহার তিন গুণ বেড়েছে। এতে বাড়ছে দেহের স্থূলতা, উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগ (ডায়াবেটিস)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চিনি ও মিষ্টিজাতীয় খাবারের প্রতি মানুষের অতি আগ্রহ রোধে নতুন নীতি প্রণয়নের কথা বলেছেন। এ জন্য তাঁরা প্রয়োজনে চিনি থেকে তৈরি খাদ্যপণ্যে করারোপ করার পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বিশ্বের অনেক দেশেই অস্বাস্থ্যকর খাদ্যের ওপর কর আরোপ করা হয়েছে। ডেনমার্ক ও হাঙ্গেরি স্যাচুরেটেডে ফ্যাট (চর্বিজাতীয় খাবার) খাদ্যের ওপর কর বসিয়েছে। ফ্রান্সও মৃদু পানীয়ের ওপর কর বসিয়েছে। প্রতিদিনকার খাদ্য তালিকা থেকে চিনি ও মিষ্টিজাতীয় খাবারের পরিমাণ কমাতে এখন যুক্তরাষ্ট্রের গবেষকেরাও নিজ দেশে একই ধরনের নীতি প্রয়োগের দাবি তুলেছেন।’ বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV