Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অ্যালার্ম ক্লকের শব্দে ঘুম থেকে উঠছেন? সাবধান!

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: May 23, 2014 | 8:43 PM

ইমরান আলী : সময় ২০০৬ সাল। যুরাষ্ট্রের এক জরিপে উঠে এসেছিল আমেরিকানদের কাছে সবচেয়ে বাজে আবিষ্কার হচ্ছে অ্যালার্ম ক্লক ও দ্বিতীয়টা মোবাইল ফোন। দুটোরই উপকার যেমন, ক্ষতিও কম নয়। আমাদের প্রাত্যহিক জীবনে নানা রকম অভ্যাসে অভ্যস্ত আমরা। কোন অভ্যাস শরীর ও মনের জন্য ক্ষতিকর সেটা জানতে আমাদের ডাক্তার হতে হয় না। হতে হয় না গবেষক। আমরা নিজেরাই বুঝতে পারি। তথাপি বৈজ্ঞানিকরা জানিয়েছেন অ্যালার্ম ক্লকের শব্দে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস আমাদের শরীর ও মনের ওপর ফেলতে পারে বিরূপ প্রভাব। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ও ইন্ডাস্ট্রিয়াল হেলথের এক গবেষণায় দেখা গেছে, যারা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে জাগছেন তাদের রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা বেশি তাদের চেয়ে যারা স্বাভাবিকভাবে নিজের অভ্যাসে ঘুম থেকে জাগেন। মানুষের স্বাভাবিক ঘুম ৬ ঘণ্টা নাকি ৮ ঘণ্টা- এ বিতর্কের বাইরেও যারা ৮ ঘণ্টা ঘুমিয়েও অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠেন, তাদের সকালটা শুরু হয় একটু হলেও বিরক্তিকরভাবে, ক্লান্ত হয়ে পড়েন পর্যাপ্ত ঘুমিয়েও। অন্যদিকে যারা স্বাভাবিক নিয়মে ঘুম থেকে ওঠেন, হোক সেটা ৬ ঘণ্টার বা তার চেয়ে কম ঘুম, তাদের ক্লান্তি ভাবটা কম থাকে। বৈজ্ঞানিকদের দেয়া তথ্য অনুযায়ী রাতের ঘুম সাধারণত কয়েকটা স্টেজে হয়। আমাদের ঘুম যখন গভীর স্টেজে তখন কোন শব্দে হুট করে জেগে উঠলে এর বিরূপ প্রভাব পড়ে স্মৃতিশক্তিতে, রক্ত চলাচলে। এমনকি হতভম্ব হয়ে ঘুম থেকে জাগাটা রীতিমতো আমাদের হার্টের জন্য হতে পারে বিপজ্জনক।
অ্যালার্মের শব্দে হঠাৎ করে জেগে ওঠার অভ্যাস আমাদের বুঝতে দেয় না ঠিক কি কারণে জেগে উঠলাম। ফলে মুহূর্তেই আমাদের অবচেতন মস্তিষ্কে এক আতঙ্ক কাজ করতে পারে। অ্যালার্মের শব্দে বা যে কোন শব্দে আমরা পড়িমরি করে উঠতে গিয়ে হতে পারি বাতিকগ্রস্ত। পরে নিদ্রাহীনতায় ভুগতে পারি অ্যালার্মের শব্দে জেগে ওঠার অভ্যাসে। কারণ আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও আমাদের শরীর স্বাভাবিক হতে কিছু সময় লেগেই যায়। অনেকেই স্বাভাবিক হতে চা বা কফি পান করেন। অনেকেই একটু জিরিয়ে নেন। 
সর্বোপরি যন্ত্রনির্ভর কোন অভ্যাসই আসলে আমাদের শরীর ও মনের জন্য ভাল নয়। তবে একেবারেই যদি অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তবে অ্যালার্মে মৃদু রিং সেট করাই ভাল। পাশাপাশি অভ্যাস করা উচিত স্বাভাবিকভাবে নিজের অভ্যাসেই জেগে ওঠা। স্বাভাবিক ছন্দময় জীবনযাপনে চাই স্বাভাবিক অভ্যাস।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV