Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

অ্যাসাল’র মিশিগান চ্যাপ্টারের যাত্রা শুরু : সভাপতি রাব্বি, সাধারণ সম্পাদক ফিরোজ

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 30, 2017 | 8:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, মিশিগান: যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র মিশিগান চ্যাপ্টারের যাত্রা শুরু হয়েছে। গত ২৭ শে আগস্ট রোববার মিশিগানের হ্যামট্রামিক সিটিতে অনুষ্ঠিত প্রবাসীদের এক সভায় অ্যাসাল মিশিগান চ্যাপ্টার কমিটি গঠন করা হয়। মিশিগানের ডেট্রোয়েট, স্টার্লিং হাইটস, ডেইরবার্ন, ওয়ারেন, ম্যাডিসন হাইটস, সেন্টার লাইন, ট্রয়, বার্মিংহাম এবং হ্যামট্রামিক সিটিতে বসবাসরত বিপুল সংখ্যক সাউথ এশিয়ানের উপস্থিতিতে ওই সভায় আসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন মূল বক্তব্য উপস্থাপন করেন। মাফ মিসবাহ উদ্দীন তাঁর ভাষণে বলেন, আমেরিকায় অন্যান্য স্থানের চেয়ে মিশিগানে দক্ষিণ এশিয়ানরা নানা ক্ষেত্রে অগ্রসরমান। তিনি বলেন, আমরা এখানে আপনাদের নেতা হতে আসিনি, আপনাদের সর্বোত্তম নেতা করার জন্য এসেছি। তবে আপনারা ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন। তিনি বলেন, আগামী ৭ নভেম্বরের নির্বাচনে হ্যামট্রামিক সিটির পরবর্তী মেয়র হিসেবে বাংলাদেশী বংশদ্ভূত মোহাম্মদ কামরুল হাসান এবং ৩ কাউন্সিলম্যানের মধ্যে ২ জন বাংলাদেশী বংশদ্ভূত কাউন্সিলম্যান নির্বাচিত হবেন বলে আমরা গভীরভাবে আশাবাদী। তিনি বলেন, এই অগ্রগতি যাতে আমেরিকার প্রতিটি রাজ্যে ঘটতে পারে অ্যাসাল সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। এসময় তিনি সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে সাউথ এশিয়ানদের অ্যাসাল’র পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মিশিগানে দক্ষিণ এশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং অভিবাসীদের মধ্যে রয়েছে অনেক দল। সবাই অনুভব করে অ্যাসাল’র মত একটি সংগঠন সকলকে এক ব্যানারের নিচে এনে কমিউনিটিকে শক্তিশালী করতে পারে।সভায় নব গঠিত মিশিগান চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাব্বি আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ফিরোজ। ২০১৭-২০১৮ সালের জন্য গঠিত ৩৫ সদস্যের এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ, করেসপন্ডিং সেক্রেটারী কাওসার দেওয়ান, ট্রেজারার মো. জাভেদ জিয়া, এক্সিকিউটিভ ডাইরেক্টর বাহার সরকার, উইমেন্স কমিটি চীফ মায়েশা জাহীন, অর্গানাজিং ডাইরেক্টর নঈম লিওন চৌধুরী, ইমিগ্রেশান ডাইরেক্টর অ্যাটর্নি মুনিব আহমদ, পলিটিকেল একশান ডাইরেক্টর ইব্রাহিম আলজাহীম, ভাইস প্রেসিডেন্ট আর্মানী আসাদ, ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, মোহাম্মদ মিজানুর রহমান, মাহমুদ সালাম, গোলাম মাইনউদ্দিন তানভীর, সলোমন রাজপুত; ফাডেল আলমারসায়িমি, সৈয়দ এ খায়ের মিতু, সোমরাজ আলী, মাহবুব রব্বি খান, মোঃ জয়নাল আবদীন, জাহাঙ্গীর আহমেদ, মির্জা লুৎফুর রহমান, নূর মোহাম্মদ, অপরশ বড়–য়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ রহিম উদ্দিন, খন্দকার সাকিল, ফারুক আহমেদ, মোহাম্মদ হাসান রউফ, রফিকুল ইসলাম, নাসির সবুজ ও সৈয়দ রব।
ট্রাস্টি বোর্ড : চেয়ার নজরুল ইসলাম, কো-চেয়ার খলিল এ রেফাই। ইয়ুথ কমিটি চেয়ার অ্যাটর্নি সালমান ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ