অ্যাসালের উদ্যোগে জ্যামাইকার হিলসাইডে সিনেট পদপ্রার্থী মুনির অ্যাভেরীর সমর্থনে র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে সিনেট পদপ্রার্থী মুনির অ্যাভেরীর সমর্থনে অ্যাসালসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জ্যামাইকার হিলসাইডে গণসংযোগ অনুষ্ঠিত হয়। সিনেট ডিষ্ট্রিক্ট ১৬ থেকে সিনেট পদপ্রার্থী মুনির অ্যাভেরীর সমর্থনে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিউনিউতে ১৬৪ স্ট্রীট থেকে ১৬৯ স্ট্রীটে গত ৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যয় এক বিরাট র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী মুনির অ্যাভেরী, এলায়েন্স অফ সাইথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) এর প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। র্যালীতে কমিউনিটির গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্ত্যব্যে বক্তারা বলেন বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডেমোক্র্যাটদের প্রাইমারী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক অধিকার ও দাবি আদায়ের জন্যে অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। অধিকার আদায়ের পথ হচ্ছে নিজেদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করা। বক্তারা সংশ্লিষ্ট সবাইকে ৯ সেপ্টেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানান।
শুভেচ্ছা বক্ত্যব্যে মুনির অ্যাভেরী বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। নিউইয়র্ক সিটিকে সকল কমিউনিটির জন্য যোগ্য করে তোলাই হবে আমার লক্ষ্য। আগামী প্রাইমারী নির্বাচনে তিনি সকলের ভোট প্রার্থনা করে বলেন, জয়ী হলে কমিউনিটিকে আরো শক্তিশালী, নিরাপদ, ব্যবসায় উন্নয়ন, স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার, ধর্মীয় উৎসবে বাধ্যতামূলক ছুটির আইন প্রনয়নের জন্য কাজ করবো।
বক্তারা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ান ভোটারদের ব্যাপকহারে ভূমিকা রাখার পাশাপাশি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, মূলধারায় সমৃদ্ধ করছে এশিয়ান কমিউনিটির ভবিষ্যত। আমরা চাই ষ্টেট প্রমাসনে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি। আমরা পরিবর্তন চাই, চাই সকলের জন্য সমান অধিকার। আমরা ইমিগ্রান্টরা প্রশাসনের কাছ থেকে স্পেশাল কিছু প্রত্যাশা করি না। আমরা চাই সমান সেবা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!