অ্যাসাল জর্জিয়া’র সদস্যদের সম্মাননা দিলেন স্টেট সিনেটর রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মূলধারার সংগঠন ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার-অ্যাসাল’র জর্জিয়া শাখার সদস্যদেরকে বিগত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় কাজ করায় বিশেষ সম্মাননা প্রদান করেছেন দেশটির প্রথম নির্বাচিত বাংলাদেশি স্টেট সিনেটর শেখ রহমান।

গত ২৬ এপ্রিল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেট্রো আটলান্টার পুনা রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান সিনেটর শেখ রহমান চন্দন গত ৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মূলধারার রাজনীতিবিদ নেতা হিসেবে ইতিহাস রচনা করেন।

নির্বাচনের প্রাক্কালে অন্যান্য সমর্থক, নেতা ও সংগঠক ছাড়াও মোহাম্মদ আলী হোসেনের নেতৃত্বে অ্যাসাল জর্জিয়া শাখার সদস্যরা শেখ রহমানের নির্বাচনী প্রচারনায় বিশেষ ভূমিকা পালন করে। রাজ্যের সিনেটর নির্বাচিত হবার পর শেখ রহমান ওই সভায় তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে এই কঠোর পরিশ্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের হাতে তাঁর পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।

এসময় তিনি বলেন, “জর্জিয়া রাজ্যের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটার তাঁকে ভোট দিয়েছিলেন এবং সেটি সম্ভব হয়েছিল নির্বাচনী প্রচারনায় অ্যাসালের নিবেদিতপ্রাণ কর্মীরা একনিষ্ঠভাবে বাড়ি বাড়ি গিয়ে আমার জন্যে ভোট চেয়েছেন বলেই। শুধু তাই আপনারা আমেরিকান ও ভিনদেশি ইমিগ্রান্টদের কাছেও আমার জোণয় ভোট চেয়েছেন। কাজেই আমার এ বিজয় আপনাদেরই ত্যাগের ফসল, এই বিজয় মানেই অ্যাসালের বিজয়”।
অ্যাসাল, জর্জিয়া শাখার সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, “বাংলাদেশীসহ দক্ষিণ এশীয় কমিউনিটি তথা অভিবাসীদের অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সবসময় আন্তরিক চেষ্টা থাকবে আমাদের। শেখ রহমান আমাদের ইমিগ্রান্টদের গৌরব, আমাদের বাংলাদেশিদের গৌরব”।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইলিয়াস হাসান রানার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সিনেটরের হাত থেকে সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলম, মোহন জাব্বার, মোহাম্মদ ইকবাল হোসেন, নেহাল মাহমুদ, শেখ জামাল, উত্তম দে, ভাস্কর চন্দ, শহিদুল ইসলাম ঠান্ডু, মোহাম্মদ রহমান আজাদ, কায়েদুজ্জামান, মিলি খান, সাইফুন নাহার, লাবনী পারভীন, বিশ্বমান ও ইলিয়াস হাসান রানা।
এর আগের সপ্তাহে সিনেটর রহমান নিউইয়র্ক সফরে যান এবং সেখানকার বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকটি সংগঠন ও ফোরামের বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জর্জিয়া বাংলা নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








