Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অ্যাসাল নিউজার্সী চ্যাপ্টার সম্মেলনে মাফ মিসবাহ : সাউথ এশিয়ানদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: January 23, 2015 | 2:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আটলান্টিক সিটিতে বসবাসকারী সাউথ এশিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানেিয় গত ১৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর নিউজার্সী চ্যাপ্টারের ঘোষনা দেয়া হয়েছে। এ উপলক্ষে সিটির মি:স্টেক রেষ্টুরেন্ট সাউথ জার্সী এলাকার সাউথ এশিয়ানদের জন্য এক উম্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ইউনিয়ন লোকাল ৫৪ ও সংগঠক ফারুক হোসনের সঞ্চালনায় সভায় কার্যক্রম শুরু হলে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আটলান্টিক সিটির রোকাল ৫৪ ইউনিয়নের প্রেসিডেন্ট বব ম্যাকডেভিড। বিশেষ বক্তা ছিলেন সিটি কাউন্সিলম্যান রিজওয়ান মালিক, সিটির মাল্টিকালচারাল এফেয়ার্স ডাইরেক্টর জে সোধা, নিউইয়র্কের বিশিষ্ট ইমিগ্রান্টস রাইট এক্টিভিষ্ট মাজেদা উদ্দিন ও অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহানা বেগম। রিজওয়ান মালিক তার বক্তব্যে উল্লেখ করেন যে, অ্যাসালের মত একটি বড় সংগঠনের নিউজার্সী চ্যাপ্টার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাজেদা উদ্দিন অ্যাসাল সহ এ ধরনের বিভিন্ন সংগঠনের কর্মকান্ডে আরো অধিক সংখ্যক সাউথ এশিয়ান মহিলাদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। মি: ডেভিড অ্যাসালের সাফল্য কামনা করে লোকাল ৫৪ এর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে মাফ মিসবাহ উদ্দিন অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। অ্যাসালের প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ বলেন, আমেরিকায় দক্ষিণ এশিয়ান শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে অ্যাসাল। আগামীতে আমেরিকার মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশিয়ান কমিউনিটির অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য অ্যাসাল জোরালো ভূমিকা রাখবে। তিনি বলেন, সাউথ এশিয়ানদের দাবী ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। ২০০০ সালে অ্যাসাল প্রতিষ্ঠা করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ অ্যাসাল এখনকার পর্যায়ে এসেছে। তিনি আটলান্টিক সিটিতে অ্যাসালের কর্মসূচি সফল করার জন্য ফারুক হোসেনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী, পাকিস্তানী ও ভারতীয় অংশগ্রহন করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV