আইওয়া অঙ্গরজ্যে জো বাইডেনের সমর্থনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা
ডেস মোনেস, আইওয়া: ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জ্ঞাপন করছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। ৭৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরজ্যে ডেমোক্রেটদের ’লিবার্টি এন্ড জাষ্টিস’ সেলিব্রেশন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের পুরোটা সময় জো বাইডেন পুরো সজাগ ও উদ্যমী ছিলেন।

অনুষ্ঠানে এশিয়ান আমেরিকান কানসাস ডেমোক্র্যাটিক পার্টি প্যাসিফিক আইল্যান্ডের ককাস চেয়ারম্যান (এএপিআইএস) রেহান রেজার নেতৃত্বে বিপুল সংখ্যক বাংলাদেশীরা অংশগ্রহন করেন এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রীর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে নেতৃবৃন্দ বাংলদেশী কমিউনিটির পক্ষে জো বাইডেনের প্রতি তাদের সমর্থনের কথা জানান। অনুষ্ঠানে জো বাইডেন বাংলাদেশীদের সমর্থনের কথা জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। এছাড়া অনুষ্ঠানে জো বাইডেন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে এখন অতিরিক্ত স্বাস্থ্যসেবা বিল দিতে হয়। এতে কেবল ধনী ব্যক্তি এবং কর্পোরেশন এ পরিকল্পনা থেকে লাভবান হচ্ছে। স্যান্ডার্সের এ পরিকল্পনাটি বাস্তবায়ন অত্যন্ত ব্যয়বহুল হবে বলে জানান বাইডেন। এর পরিবর্তে তিনি ওবামার সাশ্রয়ী সেবা প্রকল্প ‘অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বিকাশের দিকে মনোনিবেশ করা উচিত বলে জানান।

জো বাইডেন আরো বলেন, ‘ওয়ারেন বলেছেন যে তিনি বার্নির পক্ষে আছেন। আমি বারাকের পক্ষে আছি। আমি মনে করি ওবামাকেয়ার কাজ করেছে। এ নীতি বাস্তবায়নে তিন লাখ কোটি ডলারের বেশি খরচ হবে না।’
উল্লেখ্য, জোসেফ রবিনেট “জো” বাইডেনের জন্ম ২০শে নভেম্বর ১৯৪২। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দেলোয়ার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনিয়র সিনেটর। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন।
জো বাইডেন ১৯৬৯ সালে অ্যাটর্নি হন, ১৯৭০ সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথমবারের মত সিনেটে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮ সালগুলোতেও সিনেটর হিসেবে নির্বাচিত হন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম কোন রোমান ক্যাথলিক বিশ্বাসী।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








