আইফোনে কত লাভ করছে অ্যাপল?
আইফোন ৬ ও ৬প্লাসের ১৬ গিগাবাইট মডেলটি যুক্তরাষ্ট্রে কোনো ক্যারিয়ারের সঙ্গে চুক্তি ছাড়া বিক্রি হচ্ছে ৬৪৯ ও ৭৪৯ মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজি দাবি করেছে, অথচ এই দুটি ফোন তৈরিতে অ্যাপলের খরচ হয়েছে সব মিলিয়ে ২০০.১০ ও ২১৫.৬০ মার্কিন ডলার করে। সিএনএন এক ভিডিওতে সব যন্ত্রাংশের দামসহ আইফোন তৈরির সব খরচ দেখিয়েছে।
আইএইচএসের গবেষকেরা গতকাল জানিয়েছেন, অ্যাপলের বড় মাপের আইফোন অন্যবারের নতুন আইফোনের তুলনায় ১০০ ডলার করে বেশি দামে বিক্রি করছে অথচ উৎপাদন খরচ বেড়েছে মাত্র ১৫.৫০ মার্কিন ডলার।
অ্যাপল কর্তৃপক্ষ দাবি করেছে, আইফোন বিক্রি শুরুর প্রথম তিন দিনেই আইফোন ৬ ও ৬প্লাস মিলিয়ে ১০ কোটি ইউনিটেরও বেশি বিক্রি হয়েছে। আইফোনের আগের সংস্করণগুলোর চেয়ে এবারের দুটি মডেলই বড় মাপের। বাজার গবেষকেরা জানিয়েছেন, ক্রেতারা বড় মাপের আইফোনে বেশি আগ্রহ দেখাচ্ছেন। আইফোন ৬প্লাস হচ্ছে ৫.৫ ইঞ্চি মাপের আর আইফোন৬-এর মাপ হচ্ছে ৪.৭ ইঞ্চি। বড় মাপের আইফোন দিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রয়েডকে ঠেকানোর লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরু করে অ্যাপল।
আইএইচএস টেকনোলজির গবেষকেরা জানিয়েছেন, আইফোনকে অ্যাপলের মুনাফার মূল উৎস হিসেবে ধরা হয়। আগামী বছরও আইফোন থেকে প্রচুর মুনাফা করবে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের সবচেয়ে বেশি মুনাফা হবে আইফোন৬ প্লাস থেকে। ২১৫.৬০ ডলার খরচে তৈরি এই ফোনটি বিক্রি করছে ৭৪৯ মার্কিন ডলারে আর ২০০.১০ ডলারে তৈরি আইফোন ৬ বিক্রি করছে ৬৪৯ মার্কিন ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন ওয়্যারলেস ক্যারিয়ারের সঙ্গে দুই বছরের চুক্তিতে ১৬ গিগাবাইট মডেলের আইফোন৬ বিক্রি হচ্ছে ২০০ ও আইফোন৬ প্লাস বিক্রি হচ্ছে ৩০০ মার্কিন ডলারে।
আইফোন ৬ প্লাসে অবশ্য আইফোন৬-এর তুলনায় কিছুটা বাড়তি সুবিধা রেখেছে অ্যাপল। এতে আইফোন ৬-এর তুলনায় বড় ব্যাটারি ও কিছুটা দামি ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
উৎপাদন খরচ প্রসঙ্গে অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাধারণত উৎপাদন খরচ সম্পর্কে মুখ খোলে না কুপারটিনোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!