Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আইফোন কারা কিনবেন?

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 8, 2014 | 5:08 PM

নতুন আইফোন হতে পারে এ রকমএ মাসেই হয়তো বাজারে চলে আসবে নতুন আইফোন। কিন্তু নতুন আইফোন বাজারে এলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান সুরভাটা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
৮৮৯ জন গ্রাহকের মধ্যে ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে ৫ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ৬ কিনতে পারেন। এ ছাড়া ১২.৪ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এলে তা কেনার ‘ইচ্ছা থাকার’ কথা জানিয়েছেন। সব মিলিয়ে ১৭ শতাংশেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ৬-এর দিকে ঝুঁকছেন।
এ দিকে আইফোন ব্যবহারকারীর মধ্যে আইফোন ৫ ব্যবহারকারীর শতকরা ৩৬ শতাংশ তাদের ফোন আপগ্রেড করার কথা জানিয়েছেন। আইফোন ৫এস ব্যবহারকারীর ১৮ শতাংশ ও আইফোন৫সি ব্যবহারকারীর মধ্যে ১৫ শতাংশ নতুন আইফোন কেনার ইচ্ছার কথা জানিয়েছেন।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ৯ সেপ্টেম্বর দুটি মডেলের আইফোন ঘোষণা দিতে পারে অ্যাপল। এর ১০ দিন পর থেকেই অ্যাপল স্টোরগুলোতে এই ফোন পাওয়া যাবে। নতুন আইফোন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।
এদিকে, আইফোন কেনার জন্য আগেভাগেই অ্যাপল স্টোরগুলোর সামনে মানুষ লাইন দিতে শুরু করেছেন। আইফোনের কোনো তথ্য না জেনেও অনেকেই আগেভাগে তা সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে গেছেন। ৩ সেপ্টেম্বর বুধবার টুইটারে ড্যান বেন্টন নামের এক প্রযুক্তি বিনিয়োগকারী মানুষের লাইনে দাঁড়ানোর ছবি পোস্ট করেছেন।

আইফোন কেনার জন্য অ্যাপল স্টোরের সামনে আগেভাগেই জায়গা দখল করেছেন অনেকেইসিএনবিসি ওয়েবসাইটেও প্রকাশিত হচ্ছে আইফোনের অপেক্ষায় থাকা মানুষের ছবি। এত আগেভাগে মানুষের সারি সম্পর্কে নিশ্চিত হতে অ্যাপল স্টোরের এক কর্মকর্তার কাছে তথ্য জানতে চেয়েছিল প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার। অ্যাপলের ওই কর্মকর্তা বলেছেন, ‘বাইরে তাঁরা অপেক্ষা করছেন দেখছি। কিন্তু তাঁরা যে কীসের জন্য অপেক্ষা করছেন, সেটা তাঁরা জানেনই না।’
অ্যাপলের কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো কোনো কিছুর ঘোষণাই তো দিইনি।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV