আইফোন থেকে লেনদেন সুবিধা চালু
চালু হলো অ্যাপলের স্মার্টফোনের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা। সর্বশেষ অ্যাপলের আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ৮.১ সংস্করণে ‘অ্যাপল পে’ নামের সুবিধাটি চালু হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ব্যবহারকারীরা নতুন আইওএস সংস্করণ হালনাগাদ করেই এ সুবিধা পাবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে অ্যাপল পে সুবিধা চালু করা হয়। একই সঙ্গে আইওএস ৮.১ সংস্করণ আরও বেশ কয়েকটি হালনাগাদ সুবিধাসহ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
নতুন এ সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা খাবার, পোশাক-আশাকসহ বিভিন্ন পণ্য কেনায় নিজের স্মার্টফোনই ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবেই কাজ করবে হাতের স্মার্টফোন। বিশ্বের অনেক জনপ্রিয় ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান ইতিমধ্যে ‘অ্যাপল পে’-এর সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপল জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ৫০০ ব্যাংক এ সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে, যা পুরো যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড ব্যবহার করেন এমন ব্যবহারকারীদের ৮৩ শতাংশকে যুক্ত করতে সক্ষম। নতুন হালনাগাদের পর ব্যবহারকারীদের ‘পাসবুক ও অ্যাপল পে’ সুবিধাটি চালু করে নিতে হবে। আইফোনের মাধ্যমে এ কেনাকাটা নিরাপদ কি না, সে বিষয়ে রয়েছে আলোচনা। তবে অ্যাপল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষিত। ক্রেডিট কার্ডের কাজটিই এখানে আইফোন করছে, বাকি কাজটুকু সংশ্লিষ্ট ব্যাংক থেকেই দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সব সেবাদাতা প্রতিষ্ঠানসহ নানা ধরনের সেবা ব্যবহারের ক্ষেত্রে অ্যাপল পে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে এ সুবিধার ব্যাপ্তিতে যুক্ত হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি প্রতিষ্ঠানে ‘অ্যাপল পে’ পেমেন্ট টারমিনাল সুবিধা, যা ব্যবহারকারীদের সহজেই অর্থ পরিশোধের সুবিধা দেবে।
—দ্য ভার্জ ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes