আইফোন ৬-এর নকশা প্রকাশ!
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৬ বাজারে আসার তারিখ জানা যায়নি এখনো। তবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আইফোন ৬-এর নানা ধরনের নকশা ও ছবি প্রকাশ শুরু হয়েছে। শুধু আইফোন ৬-ই নয়, একই সঙ্গে আইফোন ফ্যাবলেটও (ফোন+ট্যাবলেট) আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের শেষ দিকেই ব্যবহারকারীরা পেতে পারেন আইফোন ৬, এমনই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। ৪.৭ ইঞ্চি পর্দা, এ ৮ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম থাকতে পারে নতুন আইফোনে। বর্তমানে বাজারে থাকা আইফোনের চেয়েও পাতলা হতে পারে আইফোন ৬, যাতে ব্যবহারকারীদের নতুন নানা পছন্দের বিষয় যুক্ত হয়ে আসছে বলেও ধারণা করা হচ্ছে।
আইফোন ৬ ছাড়াও ৫.৫ ইঞ্চির আইফোন ফ্যাবলেটের ব্যাপারেও নানা তথ্য জানা যাচ্ছে। হাই ডেফিনেশনের এ ফ্যাবলেটে থাকছে ১৯২০ x ১০৮০ পিক্সেল পর্দার দারুণ সব উন্নত বৈশিষ্ট্য। প্রথম ফ্যাবলেট দিয়েই বাজার মাত করতে চাইছে অ্যাপল। তাই উন্নত এ ৮ প্রসেসর ছাড়াও থাকছে উন্নত ব্যাটারিসুবিধা। তবে বরাবরের মতো সবকিছুই এখনো ‘শোনা কথা’ হিসেবেই থাকছে। এ ব্যাপারে মুখ খোলেনি অ্যাপল।
—ইয়াহু নিউজ/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!