আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ানের জামিন লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গত ১৪ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুইন্স কোর্ট থেকে জামিন পেয়েছেন। এ সময় কোর্টে তার স্ত্রী, ছেলে, ভাই জসিম, বন্ধু কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ভূইয়া রুমি, বাবু, তপন, কেনেডি ও আযম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশের নির্দেশ অনুসারে মহিউদ্দীন দেওয়ান কুইন্সের ১১০ পুলিশ প্রিসিংকটে গেলে তাকে গত বুধবার সন্ধ্যা পৌনে ৯টায় আটক করা হয়। মহিউদ্দীন দেওয়ানের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, পুলিশ তার বাসায় গিয়ে প্রিসিংক্টে দেখা করার নির্দেশ দেয়। এ সময় মহিউদ্দীন দেওয়ান বাসায় ছিলেন না। খবর পেয়ে ২ ঘন্টার মধ্যে তিনি প্রিসিংক্টে যান। এ সময় তার সাথে ছিলেন সৈয়দ এনায়েত আলী, কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জেড আলম নমি ও হারুন ভুঁইয়া। প্রিসিংক্টে যাবার সাথে সাথে তাকে পুলিশ আটক করে।
বুধবার রাতেই মহিউদ্দীন দেওয়ান অসুস্থবোধ করেন। সকালে তাকে এলমহার্স্ট হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে তাকে আবার পুলিশ প্রিসিংক্টে আনা হয়। তার পরিবার কোর্টে নিয়ে জামিনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোর্টের সিরিয়াল না পাওয়ায় জামিন প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল।
গত ২ জুলাই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় মহিউদ্দীন দেওয়ানের সাথে কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের মধ্যে হাঙ্গামার ঘটনা ঘটে। এতে নওশেদ হোসেনসহ কয়েকজন আহত হন। সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে আপোষরফা করে দেন। সভা শেষে মহিউদ্দীন দেওয়ান ঘটনাস্থল ত্যাগ করেন। নওশেদ হোসেন আঙ্গুলে ব্যথা পাওয়ায় পুলিশ কল করে রিপোর্ট করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বুধবার তাকে গ্রেফতার করে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি