Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আকাশে ইন্টারনেট

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 21, 2014 | 2:05 PM

আকাশে যেভাবে ইন্টারনেট কাজ করেকাউসার খান : ‘আকাশে ইন্টারনেট’ শব্দযুগলে তেমন নতুন কোনো মাত্রা যোগ না হলেও আকাশে উড়ন্ত বিমানে বসে ইন্টারনেট ব্যবহার করে বেশ ভালোই রোমাঞ্চিত হয়েছি। জুলাই মাসের শেষদিকে আমি যখন সিডনি থেকে ঢাকা ফিরি, তখন সিঙ্গাপুর এয়ারলাইনসের সিডনি-সিঙ্গাপুর ফ্লাইটে বসেই ইন্টারনেট ব্যবহার করি। এ-সংক্রান্ত একটি তথ্যপুস্তিকা রয়েছে বিমানে। সে মতে, ‘হটস্পট’ ওয়াই-ফাই দিয়ে বিমানের অভ্যন্তরীণ সার্ভারের সঙ্গে স্মার্টফোনের সংযোগ করি। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় ডলার ৯৯ সেন্টস দিয়ে পাঁচ মেগাবাইটের ইন্টারনেট প্যাকেজ কিনি। কেনামাত্রই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আকাশ থেকে মাটিতে সংযোগ তৈরি হয়ে যায়।
বিমান তখন উড়ছিল প্রায় ৪০ হাজার ফুট ওপর দিয়ে। আকাশে বসে ওয়েবসাইটে ঘোরাঘুরি, এ এক অসাধারণ অনুভূতি তখন আমার। ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দিলাম। কমেন্টস আর লাইকে লাইকে ভরে গেল আমার স্ট্যাটাস। আমি উত্তেজিত, কি করি না-করি এমন অবস্থা। বিমান থেকে ফোনকল তো দেওয়া যায়-ই, তবে প্রতি মিনিটে খরচ চার ডলার। চট করে চিন্তা করলাম, ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) মাধ্যমে কথা বলা যায় কি না, দেখি একটু। আইফোনে ভাইবার ইনস্টল করাই ছিল। দিলাম কল আমার স্ত্রীর ফোনে। আমি তখন মধ্যরাতে অস্ট্রেলিয়ার আকাশে আর স্ত্রী বাংলাদেশে। স্পষ্ট আওয়াজ, কথা বললাম প্রায় আট মিনিট। মনটা ভরে গেল প্রযুক্তির এ আশীর্বাদে। আনন্দে বিমানের এয়ার অ্যাটেন্ড্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, অতিরিক্ত উচ্চমূল্য ও ব্যবহারবিধি না জানার কারণে যাত্রীরা এখনো এ সুবিধা বেিশ ব্যবহার করছেন না, তবে আশা করছেন অচিরেই এ সুবিধা জনপ্রিয় হয়ে উঠবে যাত্রীদের কাছে।
যদিও বেশ কিছুদিন আগেই সীমিত আকারে এ সুবিধা চালু করেছে কিছু কিছু বিমান তাদের নির্দিষ্ট কিছু রুটে, তার পরও যাত্রীরা অভ্যস্ত হয়ে ওঠেননি এখনো। সিঙ্গাপুর এয়ারলাইনসের এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ বিমানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু কিছু রুটে এ সুবিধা চালু হয়েছে। এ ছাড়া আরও কিছু বিমানে পাওয়া যাবে আকাশে ইন্টারনেটের সুবিধা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ