আগস্টেই নতুন আইফোন ৬ !
চলতি বছরের আগস্ট মাসে আইফোন ৬ বাজারে আনতে পারে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এ বছরের শেষ নাগাদ হয়তো নতুন আইফোনের দেখা মিলতে পারে। তবে সাপ্লাই চেন সূত্রের বরাতে তাইওয়ানের ইকনমিক ডেইলি নিউজ দাবি করেছে, বাজার বিশ্লেষকেদের ধারণা চেয়েও দ্রুত আইফোন বাজারে আনবে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আগস্ট মাস নাগাদ ৪.৭ ইঞ্চি মাপের আইফোন বাজারে আসবে বলে ইকনমিক ডেইলি নিউজ দাবি করলেও কোন দেশের বাজারে প্রথম আসবে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। তবে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারে কয়েকটি মডেলের আইফোন ৬ বাজারে আনবে অ্যাপল। যার মধ্যে ৪.৭ ইঞ্চি মাপের মডেলটি আগস্টে এবং ৫.৫ ও ৫.৬ ইঞ্চি মাপের মডেলটি সেপ্টেম্বর মাসে বাজারে আসবে। এ বছরে মোট ৮ কোটি ইউনিট আইফোন তৈরি করবে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা দাবি করেছেন, বর্তমানে বাজারে থাকা চার ইঞ্চি মাপের আইফোনের তুলনায় আরও বড় মাপের ডিসপ্লেযুক্ত আইফোন বাজারে আসলে অ্যাপল ভক্তরা খুশি হবেন। এতে স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা করতে সুবিধা হবে। প্রসঙ্গত, বর্তমানে স্মার্টফোন বাজারের শীর্ষে রয়েছে স্যামসাং। নতুন আইফোন প্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests