আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত এ বছরের শেষের দিকে
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে আরও পরে সিদ্ধান্ত নেবেন। তার ভাষায়, ‘যখন সঠিক বলে মনে হবে’, তখনই তিনি এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেছেন, তার নিজ দল ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা তাদের পছন্দ মতো এগুতে পারেন। এবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন আরও জানিয়েছেন, তিনি তার নতুন বইয়ের প্রচারণায় মনোনিবেশ করেছেন। একই সাথে নিজের ডেমোক্রেট সহকর্মীদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সাহায্য করতে মনোযোগ দিয়েছেন। ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ বছরের শেষের দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকবেন। ক্লিনটন আরও বলেন, আমি এ বছর দেশব্যাপী সফর, বইয়ের প্রচারণা ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলকে সাহায্য করতে চাই। তারপর একটা লম্বা বিশ্রাম নিয়ে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে করণীয় নির্ধারণ করতে আমার ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে ভাববো। ক্লিনটন আরও বলেন, অন্য সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাধীনভাবে এগুতে পারেন। এছাড়া ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে সংঘটিত হামলা নিয়ে কংগ্রেসের তদন্ত দলের কাছে স্বাক্ষ্য দেবেন কিনা, এমন প্রশ্নও করা হয় তাকে। উত্তরে তিনি বলেন, এটা নির্ভর করছে শুনানি যারা করছেন, তাদের উপর। উল্লেখ্য, লিবিয়ার বেনগাজির সেই হামলায় লিবিয়ার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত সহ ৪ মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছিলেন। তবে বর্তমানে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা তার সে দাবিকে অস্বীকার করে, হামলা ঠেকাতে তার ব্যর্থতার সমালোচনা করছে। এ নিয়ে বেশ বিতর্কের মধ্যে মার্কিন কংগ্রেস এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল