আগামী বছর থেকে নিউইয়র্কের ডিএমভি পয়েন্ট সিস্টেমে বড় পরিবর্তন আসছে, বাড়ছে লাইসেন্স সাসপেনশনের ঝুঁকিও
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ডিএমভি পয়েন্ট সিস্টেমে বড় পরিবর্তন আসছে, বাড়ছে লাইসেন্স সাসপেনশনের ঝুঁকিও। আগামী বছর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনে নিউইয়র্কের ড্রাইভাররা আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন। ফেব্রুয়ারিতে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে রাজ্যের ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস (ডিএমভি) ড্রাইভার পয়েন্ট সিস্টেমে বড় ধরনের সংস্কার কার্যকর করতে যাচ্ছে। নতুন নিয়মে কিছু কিছু আইন লঙ্ঘনে যেমন শাস্তির মাত্রা বাড়ছে আবার কিছু কিছু ক্ষেত্রে নতুন করে শাস্তির বিধানও করা হচ্ছে। এ ছাড়া লাইসেন্স সাসপেনশনের শর্তও আরও কঠোর হচ্ছে।
ডিএমভি সূত্রে জানা গেছে, আগে সীমার চেয়ে ১ থেকে ১০ মাইল বেশি গতি থাকলে ৩ পয়েন্ট কাটা হতো, এখন তা বেড়ে ৪ পয়েন্ট হবে। গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে আগের ৫ পয়েন্টের বদলে ৬ পয়েন্ট ধরা হবে। পথচারীর জন্য থামতে ব্যর্থ হলে ৩ এর বদলে ৫ পয়েন্ট এবং বেপরোয়া গাড়ি চালনা বা থামানো স্কুল বাস অতিক্রম করলে ৫ এর বদলে ৮ পয়েন্ট ধরা হবে। নির্মাোধীন এলাকায় স্পিডিং করলে গতি যাই হোক না কেন সরাসরি ৮ পয়েন্ট যুক্ত হবে।

এছাড়া যেসব লঙ্ঘনে আগে পয়েন্ট যোগ হতো না, সেগুলোর জন্যও এখন থেকে পয়েন্ট আরোপ করা হবে। সরঞ্জাম লঙ্ঘনে ১ পয়েন্ট, অবৈধ ইউ-টার্নে ২ পয়েন্ট, ট্রাফিক বাধা সৃষ্টি করলে ২ পয়েন্ট এবং জরুরি বাহনের জন্য পথ না দিলে ৩ পয়েন্ট ধরা হবে।
এদিকে নতুন নিয়মে লাইসেন্স সাসপেনশনের শর্তও কঠোর করা হয়েছে। আগে ১৮ মাসে ১১ পয়েন্টে লাইসেন্স স্থগিত হওয়ার ঝুঁকি থাকলেও নতুন নিয়ম অনুযায়ী ২৪ মাসে ১০ পয়েন্ট পেলেই লাইসেন্স সাসপেন্ড হতে পারে। একই সঙ্গে মাতাল অবস্থায় গাড়ি চালনার ক্ষেত্রে লাইফটাইম লাইসেন্স বাতিলের নিয়মও কঠোর করা হয়েছে। যেখানে আগে পাঁচটি ডিইউআই কনভিকশানস লাগত, এখন চারটিতেই লাইসেন্স বাতিল হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ডিএমভির এই নতুন পয়েন্ট সিস্টেম মূলত নিরাপত্তা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ ড্রাইভারদের দ্রুত চিহ্নিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মগুলো সম্পর্কে সচেতন না হলে ড্রাইভারদের লাইসেন্স এবং বীমা প্রিমিয়াম—২টিতেই বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এরি কাউন্টি ক্লার্ক মাইকেল কেয়ার্নস ড্রাইভারদের সতর্ক করে বলেছেন, নতুন নিয়মগুলো বুঝে নেওয়া এবং লাইসেন্স ও বীমা প্রিমিয়ামে সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তিনি জানান, এই সংস্কারের লক্ষ্য হলো উচ্চ ঝুঁকিপূর্ণ ড্রাইভার দ্রুত চিহ্নিত করা এবং নিউইয়র্ক রাজ্যে ট্রাফিক নিরাপত্তা উন্নত করা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল