আগামী ১০ বছরেই বিশ্বে ৬০ বা ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে
ডেস্ক: গতকাল ছিল বিশ্ব প্রবীণ দিবস। পরিসংখ্যানে দেখা গেছে, দ্রুত বাড়ছে বিশ্বের প্রবীণ জনসংখ্যা। কিন্তু সে জন্য নেয়া হয়নি কোন বিশেষ পদক্ষেপ বা প্রস্তুতি। বিশেষ করে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রবীণ জনসংখ্যার জন্য কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। নতুন জরিপের রিপোর্টে বলা হচ্ছে, আগামী ১০ বছরেই বিশ্বে ৬০ বা ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পেনশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, উন্নত পুষ্টিসেবা, স্যানিটেশন, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করাসহ বিভিন্ন খাতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে দেশগুলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জাতিসংঘ বলছে, প্রবীণদের অবহেলা, তাদের সঙ্গে দুর্ব্যবহার ও সহিংসতা ঠেকাতে আরও বহু পদক্ষেপ নেয়া একান্ত জরুরি। যে কোন বয়সের তুলনায় বিশ্বে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। বিশ্বের প্রতি ৯ জনের মধ্যে ১ জনের বয়স ৬০ বা তার বেশি। আর ২০৫০ সাল নাগাদ তা পৌঁছবে ২০০ কোটিতে। মানবজমিন
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








