Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আঙুল থেকেই মোবাইল চার্জ!

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: March 22, 2014 | 2:17 PM

মোবাইল প্রযুক্তির কল্যাণে গেল বহুদিন থেকেই যোগাযোগ মানুষের হাতের মুঠোয়। তবে যোগাযোগের এই মোক্ষম অস্ত্রটিকে কর্মক্ষম রাখতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন সেই শক্তির উত্স হিসেবে মোবাইলটিকে চার্জ দিতেও যেন আলসেমি পেয়ে বসেছে আধুনিক মানুষকে। আর তাই বিজ্ঞানীরাও প্রতি নিয়ত নানা ফন্দি ফিকির খুঁজছেন কী করে মানুষকে মুক্তি দেওয়া যায় চার্জিংয়ের যন্ত্রণা থেকে। ইতোপূর্বে কথা বলার তরঙ্গকে কাজে লাগিয়ে কিংবা পকেটে থাকা অবস্থায় মানুষের হাঁটা-চলার গতিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন কীভাবে চার্জ করা যায় তা নিয়ে কাজ করেছেন বিজ্ঞানীরা। আর পরীক্ষামূলক সেই প্রযুক্তিগুলো বাণিজ্যিকভাবে কতটা সফল হবে সেই প্রশ্নের মাঝেই মোবাইল চার্জিংয়ের আয়াশলব্দ নতুন আরেকটি পন্থার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এই গবেষকরা জানিয়েছেন পরীক্ষামূলকভাবে হলেও তারা এমন একটি যন্ত্রের সম্ভাবনা দেখছেন যেটি আধুনিক যুগের টাচস্ক্রিন ফোনে মানুষের আঙ্গুলের ঘষাকে কাজে লাগিয়েই উত্পন্ন করতে পারবে কার্যকর স্থির বিদ্যুত্। আর ঘর্ষণের মাধ্যমে উত্পন্ন এই বিদ্যুত্ থেকেই হয়ে যাবে মোবাইল ফোন চার্জিংয়ের কাজটি। এই প্রক্রিয়াটির বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে গবেষকদলের প্রধান জং লি ওয়াং জানান, পরীক্ষাগারে তারা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যেটিতে দু’টি ধাতব পাত এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো একটি আরেকটির সংস্পর্শে এলে স্থির বিদ্যুত্ উত্পন্ন করতে সক্ষম। আর এই মূলনীতিটিকে কাজে লাগিয়েই তারা ভবিষ্যতে এমন একটি প্রক্রিয়ার কথা বলেছেন যেটি দু’টি পাতের পরিবর্তে মানুষের আঙ্গুল ও টাচস্ক্রিনের সংস্পর্শ থেকে মোবাইল চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় বিদ্যুত্ উত্পন্ন করতে পারবে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV