Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টায় ‘চলো না সেই স্বপ্নের ভূবনে’ অ্যালবাম প্রকাশনা উপলক্ষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: November 14, 2018 | 4:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের মেরিয়েটার হার্ভেস্ট হলে গত দশ নভেম্বর শনিবার সন্ধ্যায় শাস্ত্রীয় ও লোকসংগীত বিষয়ক যন্ত্রসংগীত দল ‘সংগীতকার’ তাদের তৃতীয় অ্যালবাম “পরদেশী তৃতীয়” ও গীতিকার অমিতাভ সেন এর আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘চলো না সেই স্বপ্নের ভূবনে’ প্রকাশনা উপলক্ষে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে “পরদেশী তৃতীয়” অ্যালবাম থেকে কয়েকটি যন্ত্র সংগীত শ্রোতাদের বাজিয়ে শোনানো হয়।এরপর ১৯৮২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংগীতকার’ এর পথ পরিক্রমার ভিডিও চিএ প্রদর্শন করা হয়। সংগীতকারের পারিবারিক সদস্যরা অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন। অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন শেষে আটলান্টাস্থ লীলাবতী সঙ্গীত নিকেতনের পরিচালক বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্রশেখর দও অ্যালবাম দুটি সম্পর্কে আলোকপাত করেন।তিনি অমিতাভ সেনের “চলো না সেই স্বপ্নের ভুবনে” এর অ্যালবাম প্রসঙ্গে বলেন ,এটি নিশ্চয়ই মূল্যবান একটি অ্যালবাম,যা সংগীত পিপাসুদের সংগ্রহে রাখার মতো।এছাড়া “পরদেশী তৃতীয়” অ্যালবামের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, অ্যালবামটিতে বহু লোকসংগীত এবং রবীন্দ্র সংগীত অনন্য যন্ত্রের শৈলীতে উপস্থাপিত হয়েছে ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ঋচা সরকার । সংগীতকারের প্রতিষ্ঠাতা সদস্য অমিতাভ সেন সত্তর দশকে শুরু করা তাঁর গান লেখার বৃত্তান্ত শ্রোতাদের সামনে উপস্থাপন করে বলেন, বিগত চুয়াল্লিশ বছরে তাঁর রচিত সেরা গানগুলোই তাঁর অ্যালবামটিতে স্থান পেয়েছে । সংগীতকারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুশারাতুল হক আকমল তাঁর সেতার শেখার আদ্যপান্ত অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাকূলের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অপলা বন্দ্যোপাধ্যায়,মাধুরি যাদব, দিপাঙ্ক দত্ত, এবং চন্দ্রশেখর দত্ত। শিল্পীদেরকে তবলায় শেখর পেন্ডেলওয়ার ও অঞ্জানেয়া শাস্ত্রী,গিটারে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়,সেতারে মুশারাতুল হক আকমল ও বেহালায় অমিতাভ সেন সহযোগীতা করেন।

প্রায় দুই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় অমিতাভ সেনের অ্যালবাম থেকে কয়েকটি গান পরিবেশনের মাধ্যমে । এরপর গজল, অতিথি শিল্পীর রচিত গান, ‘সংগীতকার’ এর যন্ত্রসংগীত, শাস্ত্রীয় সঙ্গীত বন্দিশ, দাদরা, ঠুমরি ইত্যাদি পরিবেশিত হয় ।সবশেষে যন্ত্রসংগীতে বেহালা ও সেতার এর সাথে তবলার যুগলবন্দী শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে ।

সংগীতকারের এই অনুষ্ঠানটি যাদের সহযোগিতায় সফল হয় তাঁরা হলেন ,সদরুল আমিন, নজরুল, মাহবুবুর ভূঁইয়া, তাজওয়ার , আরিয়ানা আকমল । চিএগ্রহন ও ভিডিওগ্রাফিতে ছিলেন সুজানা সেন। বিপুল সংখ্যক শুদ্ধ সংগীত পিয়াসী মনোজ্ঞ এই সংগীত অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে শ্রোতারা সংগীত পিপাসুদের তৃষ্ণা নিবারনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV