Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

আটলান্টায় চার প্রবাসী বাংলাদেশিকে বাংলাধারা’র আজীবন সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: December 6, 2019 | 7:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ৩০ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হলো বাংলাধারার উদযোগে গুণীজন সম্মাননা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় বার্কমার হাই স্কুল মিলনায়তনে সন্ধ্যায় ‘মুক্ত চিন্তা সুস্থ ধারা’র শ্লোগানে অঙ্গিকারবদ্ধ এই সংগঠনটি আটলান্টার বাংলাদেশি কমিউনিটির চার গুণী ব্যক্তিকে এই সম্মাননায় অভিষিক্ত করে। প্রবাসে বাঙালির শেকড় সন্ধানী কাজে নিবেদিতপ্রাণ এই চার সম্মাননাপ্রাপ্ত গুণীজন হলেনঃ সংগীতে রোমেল খান, সাহিত্য ও সাংবাদিকতায় রুমী কবির, নান্দনিক শিল্পকলায় সালেহ উদ্দিন ও নৃত্যকলায় রিজওয়ানা রুমু।

এছাড়া মরণোত্তর পদকে ভূষিত করা হয় আটলান্টার একসময়ের জনপ্রিয় সংগীত শিল্পী প্রয়াত তাহমিনা নার্গিস মিঠুকে। এসময় প্রয়াত মিঠুর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত স্বামী এম এ মালেক ও একমাত্র কন্যা তাসনিয়া মালেক মালেক মরণোত্তর পদক নিতে মঞ্চে এলে সবার প্রিয় মিঠু ভাবীর সোনাঝরা স্মৃতির নানা অধ্যায় নিয়ে আলোকপাত করা হয়। পুরো মিলনায়তন জুড়ে তখন ওই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সুনসান নিরবতা ও বেদনার ছায়া নেমে আসে।

গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে নতুন প্রজন্মের শিশু কিশোরদের আলেখ্য অনুষ্ঠানসহ আবৃত্তি, সঙ্গীত, নৃত্য এবং শামীমুল ইসলাম শামীম রচিত গীতি আলেখ্য নকশী কাঁথার গল্পকথা পরিবেশিত হয়। এতে অংশ নেয় বাংলা ভাষা ও শিল্পকলা কেন্দ্রের শিশু-শিল্পী, যন্ত্র সংগীতের দল সঙ্গীতকার, রোমেল খান ও তাঁর ব্যান্ড দল, লোকনৃত্যশিল্পী সিলভিয়া আরেফীন ফারিয়া, মেহেক সাহা, রিজওয়ান আহমেদ হৃদয়, রাশেদ চৌধুরী, গোলাম মহিউদ্দিন, এম এইচ আকমল, অমিতাভ সেন, বিন্দু হোসেন, মুহি সুমন, রিয়াদ আহমেদ, তানজিনা তৃষা, দেবাদ্রিতা গোস্বামী, স্নিগ্ধা দে, বাসুদেব সাহা, শেখর পান্ডোয়াল প্রমুখ।

সাবলীল ভাষায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেন বাংলাদেশের স্বনামধন্যা অভিনেত্রী তানিয়া আহমেদ। এছাড়া সহযোগী উপস্থাপক হিসেবে নতুন প্রজন্মের চার সদস্য মনজিমা কবির, তাওহিদ ইসলাম, হাসান মোহাম্মদ ও রাজলিমা ভূঁইয়া প্রশংসিত হয়।

গুণীজনদের হাতে সম্মাননা পদক তুলে দিতে মঞ্চে এসে সহযোগিতা করেন কমিউনিটির নেতৃবৃন্দ যথাক্রমে মীর মুজিবর রহমান, ইউসুফ আলী, শেখ রহমান, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি যথাক্রমে শাহাব সিদ্দিকী, শেখ মিজানুর রহমান, আওয়াল ডি খান, রেজা করিম, জসিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন, সমিতির বর্তমান সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও ফাতিমা কাজল।

অনুষ্ঠানে বাংলাধারার পক্ষ থেকে স্বাগতিক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা শামসুল আলম ও জর্জিয়া বাংলাদেশ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ এইচ রাসেল।  মরণোত্তর পদকপ্রাপ্ত প্রয়াত তাহমিনা নার্গিসের স্মৃতিচারণ করেন গোলাম মহীউদ্দিন।

বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া ও নির্বাহী পরিচালক রেজওয়ান হৃদয় বাঙালির প্রাণের এই নির্মল অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফল করে তোলার জন্যে সকল দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মাহবুব প্রবাসে বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত গুণী ব্যক্তিদের পদকের জন্যে মনোয়নের ক্ষেত্রে চারটি বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট ক্যাটাগরিতে যাদের নিবেদিতপ্রাণ ভূমিকা রয়েছে, তাদের মধ্য থেকেই সম্মাননা পদকপ্রাপ্তদের নাম নির্বাচন করা হয় বলে উল্লেখ করেন।

এর আগে বাংলাধারা প্রথমবারের মতো গত ২০১৫ সালে আটলান্টার প্রবীণ কবি গোলাম রহমানকে সম্মাননা পদকে অভিষিক্ত করে। সংগঠনটির উদযোগে এরপর গত ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো সম্মাননা প্রদান করা হয় প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনের তিন দিকপাল সংগঠক ও শিল্পী যথাক্রমে এম এইচ আকমল, অমিতাভ সেন ও গোলাম মহিউদ্দিনকে। সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালির শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যে অভিভাবকদের প্রতি আহবান জানান এবং এধরনের মূল্যায়নের জন্যে বাংলাধারাকে কৃতজ্ঞতা জানান। বিউরো নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV