আটলান্টায় নতুন প্রজন্মকে বাংলা শেখানোর অঙ্গীকারে মহান একুশে উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় স্বদেশে ও প্রবাসে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

ভাষার জন্যে পৃথিবীর ইতিহাসে জীবন উৎসর্গ করেছিল কেবলমাত্র একটি জাতি, আর সে জাতি বাঙালি জাতি। বায়ান্ন সালের এই দিনেই ঢাকার রাজপথ বুকের রক্তে ভিজিয়েছিল সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অসংখ্য তরুণ-যুবা। সেই থেকে একুশ আমাদের চেতনার প্রতীক, বাঙালীর স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক অগ্রযাত্রার দিক নির্দেশনা। পৃথিবীর মানুষ আজ এই একুশকে চিনতে শিখেছে জাতিসংঘের অভাবনীয় স্বীকৃতির মধ্য দিয়ে। তাই পৃথিবীর বুকে ২১ ফেব্রুয়ারি এখন আর শুধু বীর শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিনই নয়, বাঙালীর মাথা উঁচু করে দাঁড়ানোর দিনই নয়, সেইসাথে বিশ্ববাসীর কাছে এটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটি গৌরবময় অধ্যায়ের দিন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করানোর অঙ্গীকারে এবছরও যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে জর্জিয়া বাংলাদেশ সমিতির আয়োজনে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি… এই চেতনা ও উদ্দীপনার একুশের গানের মধ্য দিয়ে এবছরও একুশের প্রথম প্রহরে আটলান্টার বার্কমার হাই স্কুল মিলনায়তনের অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানিয়েছে জর্জিয়া রাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ অগনিত দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি।
গেল বছর মূল সংগঠন জর্জিয়া বাংলাদেশ সমিতির কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার যুক্তি দেখিয়ে জর্জিয়া সমিতির আয়োজন ছাড়াও কয়েকটি সংগঠনের আয়োজনে পৃথক আয়োজন হলেও এবছর আবারও নির্বাচিত কমিটির উদযোগে একটি মাত্রই সর্বজনীন আয়োজন ছিল যেখানে সর্বস্তরের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানিয়েছে আয়োজক সংগঠন জর্জিয়া বাংলাদেশ সমিতিসহ জর্জিয়া আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, জর্জিয়া বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া সোস্যাল এন্ড কালচারারাল অর্গানাইজেশন, নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি), বাংলাদেশ পুজা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিপিএ), জর্জিয়া পূজা পরিষদ, সেবা লাইব্রেরী, মানচিত্র ফাউন্ডেশন, ডিসিআই জর্জিয়া চ্যাপ্টার, বাংলাধারা, জর্জিয়া কালচারারল সোসাইটি, প্রগ্রেসিভ ফোরাম, জর্জিয়া স্পোর্টস ফেডারেশন, জর্জিয়া বেঙ্গলি বয়েস ক্লাব, আওয়ামী ওয়েব নিউজ পোর্টাল মুজিব সেনা ডট কম, ওয়েব নিউজ পোর্টাল শনিবারের চিঠি ও কয়েকটি সংগঠন। সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠনের সাবেক সংগঠক ও প্রবাসী নারী-পুরুষ প্রথম প্রহরে পুস্পার্ঘ অর্পণ করেন।

এর আগে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও একুশের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় রাত ১২ টা অব্দি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ রাসেলের পরিচালনায় আলোচনা পর্বে অংশ নেন মোহাম্মদ জামান ঝন্টু, ডাঃ মোহাম্মদ আলী মানিক, দিদারুল আলম গাজী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আলী হোসেন, নাহিদুল খান সাহেল, হুমায়ুন কবির কাওসার, রমেশ চন্দ্র সাহা, মামুন শরীফ, মোহন জাব্বার, শেখ জামাল, শ্যাম চন্দ, সাগর চক্রবর্তী প্রমুখ। বক্তাগণ প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করানোর আহবান জানান। বাংলা ভাষায় লিখতে, পড়তে ও সাবলীলভাবে বলতে একটি বাংলা স্কুলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন কেউ কেউ।

সাংস্কৃতিক সম্পাদক সৈকত প্রধানের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে অংশ নেন গোলাম মহীউদ্দিন, রোমেল খান, চন্দ্র শেখর দত্ত, মোহাম্মদ মহসিন, হোসনে আরা বিন্দু প্রমুখ।
মহান একুশের প্রাক্কালে ঢাকার ছক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জর্জিয়ায় ভাষা শহীদদের সর্বজনীন এই আয়োজনে অংশগ্রহণের জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি মোস্তফা কামাল মাহমুদ।
একুশের পুস্পার্ঘ অর্পণের সময় কয়েক মুহূর্তের জন্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটায় ভাব গাম্ভীর্যের পরিবর্তে অনুষ্ঠানক্রমে সাময়িকভাবে ছন্দ পতন দেখা দেয়। পরে অবশ্য নেতৃবৃন্দের ত্বরিত হস্তক্ষেপে স্বাভাবিক পরিবেশ ফিরে পায়। কমিউনিটির কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন সামাজিক মিডিয়াতে। বিউরো নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








