আটলান্টায় ভ্রাম্যমান দুতাবাস সেবা ৬ ও ৭ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, জর্জিয়া : আগামী ৬ ও ৭ এপ্রিল শনি ও রোববার আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের সেবায় বসছে ভ্রাম্যমান দুতাবাস। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দুই দিন ব্যাপী এই কার্যক্রমের সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া। গত তিন বছর ধরে সংগঠনটি এই সেবা কর্মসূচীর দায়িত্ব পালন করে আসছে।
আটলান্টার ইন্ডিয়ান ট্রেইল রোডস্থ দেশি লিলবার্ন ক্যাফে রেস্তোরাঁয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে অনুষ্ঠেয় এই ভ্রাম্যমান কার্যক্রমে আমেরিকার নাগরিকত্ব গ্রহণকারীদের পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’, মেশিন রিডেবল নতুন পাসপোর্ট তৈরি, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের পুনঃ তৈরিকরণ, পাওয়ার অব এটর্নী, দ্বৈত নাগরিকত্ব গ্রহণের আবেদন ইত্যাদি কাজের সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহীদেরকে অবশ্যই বাংলাদেশ ফাউন্ডেশনের পোস্টারে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আলী মানিক, সভাপতি শাকিরা আলী বাচ্চি ও সাধারণ সম্পাদক অভিষেক শ্যাম তাদের ব্যবস্থাপনায় এই চতুর্থ ভ্রাম্যমান দুতাবাসের সেবা গ্রহণের আয়োজনে জর্জিয়া রাজ্যসহ আশপাশের টেনেসি, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও অ্যালাব্যামা রাজ্যের বাংলাদেশিদেরকেও যথাসময়ে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
ভ্রাম্যমান দূতাবাসের সেবা কর্মসূচীতে সার্বিকভাবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন আয়োজক সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তা মিনহাজুল ইসলাম বাদল, মোহাম্মদ রহমান রুবন, সৌরভ তালুকদার, হাসান চৌধুরী সুহেল, খন্দকার আব্দুল হক, ফয়সাল শেখ জুয়েল, রেবেকা বেগম ও মন্তোষ রায়।

উল্লেখ্য, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এই ভ্রাম্যমান সেবা কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত শহরগুলিতে শুরু হওয়ার পর থেকেই জর্জিয়া রাজ্যের বাংলাদেশিদের সেবা গ্রহণের হার বরাবরই সর্বোচ্চ পর্যায়ে থাকায় বাংলাদেশ সরকারের আয়ের সন্তোষজনক অংশ এই রাজ্য থেকে অর্জিত হয়ে আসছে। তাই এবারও চাহিদার আলোকে অসংখ্য বাংলাদেশি তাদের সেবা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিউরো নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








