Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক কাউনটির জাগরনী কালচারাল সোসাইটির আনন্দ ভ্রমণ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: July 22, 2017 | 1:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক কাউনটি : প্রাণের আমেজে অনুষ্ঠিত হয় আটলান্টিক কাউনটির জাগরনী কালচারাল সোসাইটির আনন্দ ভ্রমণ। দশই জুলাই সোমবার, ঘড়ির কাঁটা তখন মধ্যরাত আর ভোররাতের সন্ধিক্ষণে, আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পদচারনায় মুখর নর্থফিল্ডের জিয়ন রোড, তাদের কলকাকলিতে রাতের নীরবতা ভেঙ্গে খান খান হবার উপক্রম, নির্দিষ্ট সময়ের কিছু পরে আনন্দযানের চাকা সচল হতেই ভ্রমণ পিপাসুদের আনন্দ- উচ্ছ্বাস আর দেখে কে? আনন্দ যানের ভেতরে যেন তখন প্রাণের খুশির জোয়ার জেগেছে। আর খুশির জোয়ার জাগবেই বা না কেন? প্রবাস জীবনের হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে এই আনন্দ অবসরের জন্যই তো সবাই মুখিয়ে থাকে, মন চায় আনন্দ ভ্রমণে যেতে।আর সেই আনন্দ ভ্রমণের আয়োজক স্থানীয় জাগরনী কালচারাল সোসাইটি ইনক। তাদের বার্ষিক সামার ট্যুরের এই আয়োজনের প্রথম গন্তব্য ভার্জিনিয়া অঙ্গরাজ্য। হাইওয়েতে উঠতেই আনন্দযানের চাকার গতি বাড়ে, তার সংগে পাল্লা দিয়ে কমে আসে ভ্রমণ পিপাসুদের আনন্দ- উচ্ছ্বাসের মাএা।প্রকৃতির নিয়মে সবাই একে একে ঢলে পড়ে নিদ্রা দেবীর কোলে। আনন্দযান এগিয়ে চলে, সময়ের সাথে তাল মিলিয়ে এক সময় আনন্দযান এসে থামে ভার্জিনিয়ায় নির্দিষ্ট রিসোর্ট এর সামনে। তল্পিতল্পা গুটিয়ে দুপুরের আহার পর্ব সেরে সবাই বেরিয়ে পড়ে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান ‘ল্যুরে কেভারনস’ এর পানে। আনন্দ যান গন্তব্যস্থলে এসে থামতেই সবাই হন্তদন্ত হয়ে নেমে পড়ে,কারো যেন তর সয়ছিল না। সৃষ্টির অপার রহস্য ‘ল্যুরে কেভারনস’ এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই বিস্ময়াভিভূত হয়ে পড়ে, ভ্রমনের ক্লান্তি হার মানে প্রকৃতির অপরূপ রূপের কাছে। এক সময় ফেরার সময় হয়, নৈশভোজের পালা সেরে বিছানায় গা এলাতেই ঘুমের রাজ্যে হরিয়ে যেতে বেশিক্ষণ লাগে না। এগারো জুলাই, মঙ্গলবার, দুপুরের আহারের পাট চুকিয়ে ভার্জিনিয়াকে বিদায় জানানোর পালা।নির্দিষ্ট সময়ে আনন্দযানের চাকা সচল হয়, ভ্রমণকারীরা ‘ল্যুরে কেভারনস’ এর সুখানুভূতির জাবর কাটতে থাকে। ওয়াশিংটন ডিসিতে আনন্দ যান এসে থামতেই সবাই হুড়মুড়িয়ে নেমে পড়ে, হন্তদন্ত হয়ে ছোটে দ্রষ্টব্য স্থানগুলো দেখতে। যে যার যার মতো করে স্মৃতিকে ফ্রেম বন্দি করে রাখতে ব্যস্ত হয়ে পড়ে। এবার আবার ফেরার পালা, গন্তব্য স্থল বালটিমোর এর ইস্কন মন্দির।এখানে এসে পৌঁছেই মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে ফিরে দেখতে দেখতে সন্ধ্যারতি ও প্রার্থনার সময় হয়ে আসে। সবাই ভক্তি চিত্তে প্রার্থনা ও সন্ধ্যা আরতিতে অংশ নেয়।এক ধরনের স্বর্গীয় আবেশে সবার মনপ্রাণ আবিষ্ট হয়ে পড়ে। রাতের প্রসাদ আস্বাদন শেষে এক ধরনের স্বর্গীয় অনুভূতিকে সাথী করে নির্দিষ্ট সময়ে আনন্দযান সচল হতেই ভ্রমণপিপাসুরা মেতে ওঠে বিভিন্ন রকম আনন্দ আয়োজনে। আনন্দযজ্ঞে মেতে থাকতে থাকতে কমতে থাকে পথের দুরুত্ব,এক সময় আনন্দযানের চাকা যায় থেমে।দিন দুয়েকের আনন্দ ভ্রমনের সুখ স্মৃতি নিয়ে আয়োজকদের ধন্যবাদে সিক্ত করে ভ্রমন পিপাসুরা পা বাড়ায় নিজের ডেরার উদ্দেশ্যে। জাগরনী কালচারাল সোসাইটি ইনক এর সভাপতি কনক রাউথ, সাধারন সম্পাদক লিটন ধর, কোষাধ্যক্ষ রানা দাশ, রুনু গুপ্ত, উত্তম চৌধুরী, রাখাল দাশ, বরুন তালুকদার প্রমুখের অক্লান্ত প্রয়াসে এই আনন্দ ভ্রমন সফল হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV