আটলান্টিক সিটিতে আটলান্টিক ক্লাব ক্যাসিনো হোটেল বিক্রির সংবাদে প্রবাসী বাংলাদেশীরা খুশি
নিউজারসি : অর্থনৈতিক মন্দায় ধুঁকতে থাকা যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির জন্য সুখবর বয়ে এনেছে আর এন্ড আর ডেভেলপমেন্ট গ্রুপ । এই কোম্পানি কর্তৃক ২০১৪ সালে বন্ধ হয়ে যাওয়া আটলান্টিক ক্লাব ক্যাসিনো হোটেল কেনার সংবাদে আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। কেননা ২০১৪ সালে আটলান্টিক ক্লাব ক্যাসিনো হোটেল বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকেই চাকরি হারিয়েছিলেন, যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশীর সংখ্যাও নেহায়েত কম নয়। বিভিন্ন সূএে জানা গেছে,নতুন মালিকানায় এখানে ওয়াটার পার্ক,হোটেল,ডাইনিং ও পারিবারিক বিনোদন কমপ্লেক্স স্থাপন করা হবে এবং এটা চালু হলে প্রায় তিন হাজার লোকের কর্মসংস্থান হবে।চাকরি হারা প্রবাসী বাংলাদেশীরা এখন সেই সুসময়ের অপেক্ষায় রয়েছেন।
আর এন্ড আর ডেভেলপমেন্ট গ্রুপ কর্তৃক আটলান্টিক ক্লাব ক্যাসিনো হোটেল কেনার সংবাদের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মুখোমুখি হয়েছিলাম আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের সাথে।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মাহবুবুর রহমান চুননু জানালেন, এই শুভ সংবাদে আমি যারপরনাই খুশি। এর ফলে চাকুরি হারা প্রবাসী বাংলাদেশীরা অনেকেই চাকুরি পাবেন,তাদের অর্থনৈতিক দুর্দশা অনেকটা লাঘব হবে।এর ফলে আটলান্টিক সিটির অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলে আমি আশাবাদী। আমি উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির কমিটি পারসন জনাব সৈয়দ মোঃ কাউসার জানালেন,এই শুভ সংবাদ বাংলাদেশ কমিউনিটিতে ‘মরা গাঙে বান ডাকা’র মতো।কয়েকটা ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়ে প্রবাসী বাংলাদেশীদের অনেকেই যেভাবে হতাশ হয়ে পড়েছিল,এই শুভ সংবাদ তাদের জন্য আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শামসুল ইসলাম শাহজাহান বলেন, আটলান্টিক সিটির জন্য এটা একটা সুসংবাদ।এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হবে,তেমনি আটলান্টিক সিটির অর্থনীতিতেও গতির সঞ্চার হবে।
‘আসাল’ নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি জনাব ফারুক হোসেন জানান,অনেক অশুভ সংবাদের মাঝে এটা একটা সুসংবাদ।এর ফলে একের পর এক ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় হতাশায় হাবুডুবু খাওয়া বাংলাদেশ কমিউনিটিতে আশার আলো সঞ্চার হবে।বাংলদেশ কমিউনিটির লোকজন চাকরি পাবে, আটলান্টিক সিটির মন্দা অর্থনীতিতে গতি আসবে।
ক্যালিস জেনারেল স্টোর এর স্বত্বাধিকারী জনাব ফরহাদ সিদ্দিক বলেন, এর ফলে আটলান্টিক সিটিতে ব্যবসা-বানিজ্য আবার চাঙ্গা হবে,প্রবাসী বাংলাদেশীদের ব্যাপকভাবে কর্মসংস্থান হবে।আশা করি আটলান্টিক সিটি হারানো জৌলুস ফিরে পাবে।
বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন এই সুসংবাদে ভারি উৎফুল্ল।তিনি আর এন্ড আর ডেভেলপমেন্ট গ্রুপ এর এই উদ্যোগকে স্বাগত জানান। কেননা তাদের এই উদ্যোগের ফলে অনেক প্রবাসী বাংলাদেশীর মুখে হাসি ফুটবে,ঝিমিয়ে পড়া আটলান্টিক সিটি আবার সচল হবে।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








