আটলান্টিক সিটিতে ‘আসাল’ নিউজার্সি চ্যাপ্টার’র সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) নিউজার্সি চ্যাপ্টার এর এক সভা গত নয় জুলাই সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘আসাল’ নিউজার্সি চ্যাপ্টার এর সভাপতি ফারুক হোসেন। সভার শুরুতে সংগঠনের সাধারন সম্পাদক সিধুভাই প্যাটেল এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গির কবির, ট্রাস্টি আবদুর রফিক, ইতিত চৌহান, তারিক মেহমুদ, হাজেরা নাসরীন, রওশন উদদীন, জয়দেব কর্মকার, দীপংকর মিএ, মোঃ আনজুম জিয়া, ধরমেন্দ্র প্যাটেল, মহর্ষি প্যাটেল, জয়েস সোধা ও সংগঠনের করসপনডেণ্ট সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাধারন সম্পাদক সিধুভাই প্যাটেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কমিউনিটির কল্যাণে তাঁর ভূমিকার জন্য তিনি সবার অন্তরে চির জাগরুক হয়ে থাকবেন। বক্তারা আরো বলেন, তাঁর মৃত্যু কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজেই পূরন হওয়ার নয়।বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়া উক্ত সভায় সংগঠনের সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ, নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর সভায় উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!