Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 12, 2023 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউ জারসির আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ১১ এপ্রিল মংগলবার এই  ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে এই ‘ঈদ বাজার’ এর আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি প্রদর্শন করা হয়। বিক্রিও হয়েছে ভালো।
মেলায় অংশ নেওয়া প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মমতাজ এর  স্টলে নারীদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালো বিক্রি হয়েছে। প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মো. আলীর দোকানে ছিল মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক, যা বেশ ভালো বিক্রি হয়েছে।
ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। দাম বেশি বলে কেউ কেউ অনুযোগ করলেও সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশই। তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দিতেই এ প্রয়াস।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা  বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV