আটলান্টিক সিটিতে কাউনসিলর প্রার্থী সাঈদ দোহার মতবিনিময় সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটির আগামী সিটি কাউনসিল নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে কাউনসিলর পদ প্রার্থী বাংলাদেশী আমেরিকান সাঈদ মুঃ দোহা আটলান্টিক সিটির বাংলাদেশী আমেরিকান তরুন প্রজন্মের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
গত বারো মার্চ মংগলবার রাতে নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “মিট এন্ড গ্রিট উইথ এসি ইয়াং জেনারেশন” শীর্ষক এই মতবিনিময় সভায় সাঈদ মুঃ দোহা তাঁর নির্বাচনী ইশতেহার বাংলাদেশী আমেরিকান তরুনদের সামনে উপস্থাপন করেন এবং এই সম্পর্কিত তরুনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় উপস্থিত তরুনরা সাঈদ মুঃ দোহার জবাবে সন্তোষ প্রকাশ করে তাঁর নির্বাচনী বৈতরনী পার হতে তাঁদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাহমুদুল সাইফুল, রাহবার হিমেল,মুনতাসির কালাম,মাহমুদুল হাসান,লিখন কাজী, শাকিল খান,মোঃ রহমান, মোঃ এস ইসলাম, মোঃ হক,মোঃ করন পাশা,সুফিয়ান, লুৎফর রহমান, পুলক দাশ প্রমুখ।এছাড়া মতবিনিময় সভায় রুট ফোরটি সম্পাদক বিল এস্প্রস তরুনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভর সমাপ্তি ঘটে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








