আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা ১৬ই আগষ্ট
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন:-আগামী ১৬ই আগষ্ঠ বুধবার আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বাংলাদেশ মেলা । এই উপলক্ষ্যে গত ৫ই জুলাই বুধবার আটলান্টিক সিটির বাংলাদেশী কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারের সাথে সম্পৃক্ত গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীমের সঞ্চালনায় এবং সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, ট্রাষ্টি বোর্ডের সদস্য মোঃ বেলাল, রহমান বাবুল,গিয়াসউদ্দিন পাঠান, একেএম দুলাল, শাহনুর নান্না. আইয়ুব,আবুল হোসেন, সিরাজ,আবুল হোসেন,জাহিদ,শেখ আমিন, শিকদার, সাখাওয়াত হোসেন,মোস্তফা,আকবর হোসাইনসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ।সকলের মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে আগামী ১৬ই আগষ্ঠ বুধবার বাংলাদেশ মেলার দিন ধার্য করা হয়েছে।নেতৃবৃন্দ জানানা আর্থিক সংকটের কারনে এতদিন মেলার দিন ঠিক না করা হলেও সাউথজার্সীর বাংলাদেশীদের অনুরোধের প্রেক্ষিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এইবারের মেলার পূর্বে সুবেনিয়ার বের করার সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় থাকবে খাবার ও পোশাক সহ হরেক রকমের স্টল রেফেল ড্র ইত্যাদি। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলার আয়োজক কর্মকর্তারা বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশীয় শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে বিনোদন দেয়া এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করাই মেলার উদ্দেশ্য। এই মেলায় ৫ থেকে ১০ হাজার দর্শক-শ্রোতার সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করছেন। তারা কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ