Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে স্বাস্হ্য ক্যাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: March 18, 2023 | 10:55 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৬ মার্চ , বৃহস্পতিবার “স্বাস্হ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “স্বাস্হ্য ক্যাম্প”এ স্বাস্হ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।

এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন সহ স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ পায়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় ও বিনা খরচে স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ করে দেওয়ায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন “স্বাস্হ্য ক্যাম্প” কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV