Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএএসজের মুক্তিযোদ্ধা সন্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: July 18, 2023 | 9:40 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়েছে। গত ১১ জুলাই, মংগলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় তাঁদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা হালিম খান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান।
মনিরুজামান মনিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএএসজে কর্মকর্তা বেলাল হোসেন ভূইয়া , মোহাম্মদ আইয়ুব , শাহানুর নান্না, মোঃ বেলাল উদ্দিন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।

এসময় নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে আলম, ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, বাংলাদেশ মেলার আহবায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুল, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্হিত ছিলেন।

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা প্রবাসে সন্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাঁদেরকে সন্মানিত করায় তাঁরা বিএএসজে
কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার কন্ঠে রনাঙ্গনের কালজয়ী শ্লোগান “জয় বাংলা” শুনে বাংলাদেশ মেলায় উপস্হিত হাজার হাজার দর্শকের রক্তে শিহরন লাগে।অবচেতন মনে অনেকে ফিরে যান একাওরের সেই রক্তঝরা দিনগুলিতে।

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে এবারই প্রথম বাংলাদেশ মেলায় ক’জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয় । বিএএসজের এই মহতী উদ্যোগকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছে মেলায় উপস্হিত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV