Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএএসজের ‘মিট এন্ড গ্রিট’

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: February 7, 2024 | 2:23 PM

সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ছয় ফেব্রুয়ারি মংগলবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আটলান্টিক সিটির শোবোট হোটেল এর স্বত্বাধিকারী বার্ট ব্লাটস্টেইন। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,বিএএসজে কর্মকর্তা মোঃ গিয়াসউদদীন, মোঃ আইয়ুব,মোঃ শাহরিয়ার, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, মো. শাহজালাল, বেলালউদদীন, আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম, এসিএমইউএর ভাইস চেয়ারম্যান মো: দিদার, মাসুদ চৌধুরী, আবু নসর, মোকতাদির রহমান, আফিয়া নাসরীন, রহমান বাবুল, মোমিনুল হক মামুন,ওমর ফারুক প্রমুখ উপস্হিত ছিলেন। বিএএসজে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম বার্ট ব্লাটস্টেইনের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। বার্ট ব্লাটস্টেইন বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
অনুষ্ঠানে উপস্হিত সুধীজনরা আটলান্টিক সিটির অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে বার্ট ব্লাটস্টেইনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির সহযোগিতায় তিনি যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
বার্ট ব্লাটস্টেইন তাঁর বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে তাঁকে আমন্ত্রণ জানানোয় বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক সিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ