Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএএসজে’র উদ্যোগে চালু হচ্ছে ‘বাংলা স্কুল’

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: June 21, 2020 | 1:31 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি’র উদ্যোগে চালু হচ্ছে ‘বাংলা স্কুল’। আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ ভবনে চলবে এ স্কুলের কার্যক্রম। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ‘বাংলা স্কুল’ এর কার্যক্রম।এ লক্ষ্যে শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে।

আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ‘বাংলা স্কুল’ চালু প্রসংগে বলেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞানদানের লক্ষ্যেই তাদের এই প্রয়াস। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম যাতে বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখে, বাংলার আবহমান সংস্কৃতিকে অন্তরে লালন করে বেড়ে ওঠে সে লক্ষ্যেই তাদের এই প্রয়াস।

তিনি আরো জানান, ‘বাংলা স্কুল’ এ ছয় থেকে বারো বছর বয়সী প্রবাসী বাংলাদেশী শিশু- কিশোররা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। গ্রীষ্মকালে প্রতি সপ্তাহে মংগল ও বুধবার বিকেল ছয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ‘বাংলা স্কুল’ এর কার্যক্রম চলবে।

‘বাংলা স্কুল’ এর কার্যক্রম সফল ও সার্থক করার জন্য তিনি কমিউনিটির সর্বমহলের সহযোগীতা কামনা করেছেন। আটলান্টিক সিটিতে ‘বাংলা স্কুল’ চালুর সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV