Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: August 30, 2017 | 8:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতোটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাএই ভালোভাবে ওয়াকেবহাল। বিশেষ করে যে কোনও জরুরি প্রয়োজনে তা যে কতো গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।এই সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করা ও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহনের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশী নগর’ এ পাওয়া যায় তাহলে তো তা সোনায় সোহাগা। গত ৩০ অাগস্ট, ২০১৭,বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিককাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক এর প্রথম সচিব মোঃ শামীম হোসেন, প্রথম সচিব সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি, প্রশাসনিক কর্মকর্তা শেখ তারেক আলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, ডেসপাস রাইডার মোঃ সোহেল গাজী এই সেবা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহন, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারাসহ বিভিন্ন সেবা গ্রহনের সুযোগ পান। নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশীরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহনের নিমিওে মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকে। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশীরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহন করে যারপরনাই খুশি হন। প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এই ধরনের মহতী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা প্রদান কার্যক্রম যথাযথভাবে সুসম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি সুলতান সেলিম ও সাধারন সম্পাদক শহীদ খান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV