Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: December 11, 2022 | 11:31 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী– সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্হা।তার ঢেউ এসে লেগেছে অতলান্তিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

আটলান্টিক সিটিতে গত দশ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’। ওইদিন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে ইন্ডিয়ানা এভিনিউ  থেকে দুপুর বারোটায় এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে এসে শেষ হয়।

প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে  প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।

 প্যারেডে অংশগ্রহনকারী সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে।

আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল।আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ