Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জাতিসংঘের ‘আন্তঃ প্রজন্ম সংলাপ’ এ যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: August 28, 2018 | 2:12 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত বাইশ অাগস্ট,২০১৮,বুধবার জাতিসংঘের ” মাইগ্রেশন এন্ড রিফিউজি” সংগঠন ‘ সোল সাসটেইনএবল প্রোগ্রেস (এসএসপি)’ এর আমন্ত্রনে আটলান্টিক সিটিতে বসবাসরত ছয়জন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দপ্তরে ‘আন্তঃ প্রজন্ম সংলাপ’ এ যোগ দেয়।

গত ১১জুন,২০১৮ নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনলাইন ইংরেজি পএিকা ‘কাক আটলান্টিক’ এর উদ্যোগে আয়োজিত “এমপাওয়ার ইয়ুথ এমপাওয়ার ফিউচার” শীর্ষক অনুষ্ঠানে টেলেণ্ট হাণ্ট এর আওতায় ছয় বাংলাদেশি আমেরিকান কৃতী শিক্ষার্থী জাতিসংঘের এই ইভেন্টে যোগ দেয়।এই ছয় কৃতী শিক্ষার্থী হল ইনজামামুল হক,মাদৃহা আহমেদ,পূরবী ইসলাম,সৈয়দ মাহী শাহরিয়ার,ফাহিয়া আহমেদ মাহী,সাকিফ ইসলাম। এছাড়া ইন্টার্ন হিসাবে যোগ দেয় কৃতি শিক্ষার্থী সুরভি ইসলাম ও লরা সান্তোস।

শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন ওয়ার্কশপ ও গোলটেবিল বৈঠকে অংশগ্রহন করে ।তারা আন্তঃপ্রজন্ম সংলাপে শিক্ষা,দারিদ্রতা,পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরে যা বিদগ্ধজন কর্তৃক বেশ প্রশংসিত হয়।এসএসপি এসডিজি বিশেষজ্ঞ মিসেস ক্রিসটিন শিক্ষার্থীদের পারংগমতার ভূয়সী প্রশংসা করেন।

এই আয়োজনের পরিকল্পক ও সমন্বয়ক কাক আটলান্টিক সম্পাদক সাঈদ মো: দোহা বলেন, “এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং আহরিত জ্ঞান প্রয়োগ করে আগামীর ঝঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।”

তিনি আরো জানান, ভবিষ্যতে বাংলাদেশি আমেরিকানদের মধ্য থেক বিশ্ব নেতা তৈরির লক্ষ্যেই তাঁর এই প্রয়াস এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছয় বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীর জাতিসংঘের ইভেন্টে যোগ দেওয়ার সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV