আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরীব এই মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন মুনা ইষ্ট জোনের সাধারন সম্পাদক মাওলানা ফারুক আহমেদ। মাহফিলে মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস মোঃ আজিম উদ্দীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র মাহফিলে অংশগ্রহন করেন ও বক্তৃতা করেন।
আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ (সা.) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন। বক্তারা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন থেকে সমাজ বিনির্মাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং বর্তমান সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহ (সাঃ)-এর কর্মপন্থা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
বক্তারা আরো বলেন, পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করতে হবে।
মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী তাঁর বক্তব্যে মসজিদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে আল হেরা ইসলামিক এডুকেশান সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরনী সভা মোঃ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মোঃ রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ট্রফি ও ছাত্র – ছাত্রীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে আল হেরা ইসলামিক সেন্টারের ছাত্ররা জানাযা নামাজ প্রদর্শন করে। শেষে বিশ্ব উম্মাহর মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল