Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউজারসির আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের মাহে রমজানের শুভেচছা

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: March 25, 2023 | 7:24 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- সিয়াম সাধনার মাস মাহে রমজান। কালের পরিক্রমায় মুসলিম উম্মাহ্’র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে প্রতি বছরই শুভাগমন করে পবিত্র মাহে রমজান। পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে আসে মাহে রমজান।

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ,ক্ষমা ও আত্মশুদ্ধির মাস।আজকের দিনটি আটলান্টিক সিটির জন্য একটি উল্লেখ্যোগ্য দিন, কারন আজ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান।আমাদের সবার প্রাণপ্রিয় শহর আটলান্টিক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত যে অবদান রেখে চলেছে তাকে আমি কুর্নিশ করি। আমি আশা করি, ভবিষ্যতেও তাঁরা তা অব্যাহত রাখবেন। আমি আরো আশা করি, পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV