আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান সোহেলের মনোনয়ন পত্র দাখিল
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে ষষ্ঠ ওয়ার্ড থেকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশী-আমেরিকান সোহেল আহমদ। গত ২০ মার্চ, বুধবার দুপুরে সোহেল আহমদ আটলান্টিক সিটির ক্লার্ক পলা গিলেটির হাতে মনোনয়ন পএ জমা দেন। সোহেল আহমদ এর মনোনয়ন পএ জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শহীদ খান, মুজিবুর রহমান, মোঃ টাফির, আহসান হাবীব, ফরহাদ সিদ্দিক, আব্দুল জামিল, গোলাম হাফিজ, সুজেল আহমেদ,মোঃ শাহরিয়ার, মোঃ মুনিম, সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ।
মনোনয়ন পত্র জমা দান শেষে সোহেল আহমদ এই প্রতিনিধিকে বলেন, আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি আরো বিশ্বাস করি,আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ এশিয়ান কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাংখিত বিজয় অর্জন সম্ভব হবে এবং এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি সম্ভব হবে। কেননা ইতোপূর্বে কোন বাংলাদেশী আমেরিকান আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হননি।
সোহেল আহমদ এই প্রতিনিধিকে আরো বলেন,দীর্ঘ ষোল বছর যাবত কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি,কমিউনিটির লোকজনের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম,এখনও আছি। কমিউনিটির সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি, সিটি হলে যাতে কমিউনিটির স্বার্থে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যেই আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি।কমিউনিটির সবার সহযোগীতায় যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি, দলমতের উর্ধ্বে উঠে আমি কমিউনিটির সার্বিক কল্যাণে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করবো। পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরুদায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। মা, বাবা ও ভাইকে সাথে নিয়েই তিনি আটলান্টিক সিটিতেই বসবাস করেন দালাপী, পরোপকারী, নির্লোভ, নিরংহকারী হিসাবে সোহেল আহমদ কমিউনিটিতে সর্বজনগ্রাহ্য। সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








