আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদ এর ইতিহাস সৃষ্টি
সুব্রত চৌধুরী- নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গনির পুত্র সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
তাঁকে ভোট দিয়ে জয়ী করায় তিনি আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টি, বেংগল ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সোহেল আহমদকে অভিনন্দন জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল