আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত
আটলাণ্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা গত ১৩ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সন্ধ্যায় সিটির একটি ভেনুতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট কমিটি পারসন সৈয়দ মোঃ কাউসার, ওয়ালটার জনসন, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি, তিমিয়া জনসন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন।
মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক কাউণ্টি ডেমোক্র্যাটিক কনভেনশন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
