আট বাংলাদেশী আমেরিকান কৃতী শিক্ষার্থীকে আটলান্টিক সিটি মেয়রের সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান আটলান্টিক সিটির আট বাংলাদেশী আমেরিকান কৃতী শিক্ষার্থীকে গত ২৪ শে অাগস্ট বৃহস্পতিবার দুপুর ৩.৩০ মিনিটে সিটি হলে সংবর্ধিত করেছে। এই আট কৃতী শিক্ষার্থী হল অদ্রি চৌধুরী, ফাহিয়া আহমেদ, ইসমাম আহমেদ, ফাহিম আলম, তাসমিয়া মোহাম্মদ, আলভি তাবিয়া, সিয়াম সাউদ, আদিপ তাসফি। এছাড়া জাতিসংঘে ইন্টার্ন হিসাবে যোগ দেওয়া স্টকটন বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী সুরভি ইসলাম ও লরা সান্তোস এবং কাক
আটলান্টিক সম্পাদক মোঃ সাঈদ দোহাকে মেয়রের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত সবাইকে মেয়র ডন গার্ডিয়ান নিজ হস্তে ‘মেয়রস সাইটেশন’ প্রদান করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিতরা জাতিসংঘে তাদের দেওয়া বক্তব্যের সার সংক্ষেপ মেয়রকে শোনান এবং তা শুনে মেয়র সংবর্ধিতদের খুব প্রশংসা করেন।মেয়র তাঁর বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, এই শিক্ষার্থীরা একদিন বাংলাদেশী আমেরিকান হিসাবে সারা বিশ্বে আমেরিকার মুখ উজ্জ্বল করবে। তিনি শিক্ষার্থীদেরকে নিজ মাতৃভাষায় কথা বলতে ও আপন সংস্কৃতি চিরদিন অন্তরে লালন করার জন্য শিক্ষার্থীদেরকে উপদেশ দেন। উল্লেখ্য গত পহেলা অাগস্ট মঙ্গলবার জাতিসংঘের “মাইগ্রেশন এন্ড রিফিউজি” সংগঠন ‘ সোল সাসটেইনএবল প্রোগ্রেস’ (এসএসপি) র আমন্ত্রনে আটলান্টিক সিটিতে বসবাসরত আট কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থী নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দপ্তরে ‘ইন্টার জেনারেশনাল ডায়ালগ’ এ অংশগ্রহন করে। উক্ত ডায়লগে আট কৃতি শিক্ষার্থীর ক্ষুরধার বক্তব্য ডায়লগে উপস্থিত বিশ্বের বিদগ্ধজনের বেশ প্রশংসা কুড়ায়।ডায়লগের বিরতিকালীন সময়ে কৃতি শিক্ষার্থীরা বিদগ্ধজনের প্রশংসায় সিক্ত হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও, আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশী আমেরিকান পুলিশ কর্মকর্তা মোঃ কায়সার সহ শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিস ফিলিসিও,মোঃ কায়সার ও ফারুক তালুকদার বক্তব্য রাখেন। আটজন বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীর আটলান্টিক সিটির মেয়র কর্তৃক সংবর্ধিত হওয়ার সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ