Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র নয়া কমিটি: মাওলানা নূর সভাপতি, মাওলানা শাব্বির সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: October 10, 2025 | 3:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ফুলতলী ইসলামিক সেন্টারে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর ২০২৫–২০২৮ সেশনের সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূরকে সভাপতি, মাওলানা শাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ মাওলানা কাওছার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।
গত ৫ অক্টোবর সংগঠনটির স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন’র সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নুর’র পরিচালনায় এই কাউন্সিল সম্পন্ন হয়।
হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।
নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মোঃ মাহতাব আহমদ, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন। স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ