Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: August 18, 2014 | 1:42 PM

ইউএসএ নিউজঅনলাইন:: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন।

Sunamgoanj Zila Baps  1নিউইয়র্কে ব্যতিক্রমী এ বনভোজনে গত ১৭ আগস্ট নিউইয়র্কে বসবাসরত সুনামগঞ্জ এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে। মেতে উঠেছিল বর্ণাঢ্য আয়োজনে। সুনামগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় বনভোজন।

Sunamgoanj Zila Baps  5সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা ও সহসভাপতি মোতাহার হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আফতাব আলী, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ্ব রশিদ আহমেদ, মুক্তিযোদ্ধা ছদরুন নূর, এস এম জলিল, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শাহী, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, আজিজুর রহমান পাখি, গোলাম মুর্তোজা, গিয়াস উদ্দিন মঞ্জু, মঞ্জুর আহমদ, হাবিবুর রহমান, শামসুদ্দিন, মানিক আহমেদ, আবুল হোসেন, গউস খান, সোহেল আহমেদ, জুবের আহমদ প্রমুখ।

বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। বনভোজনে সমিতির কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সভাপতি জুসেফ চৌধুরী, সহসভাপতি মো: মনির উদ্দিন, মো: আবদুল আজিজ, মো: আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মো: শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
বনভোজনে সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
অনুষ্ঠানে জুসেফ চৌধুরী প্রবাসী সুনামগঞ্জবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান। তিনি বলেন, সুনামগঞ্জ প্রবাসী ভাইবোনেরা একটি পরিবারের মত। সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যারা বনভোজনের জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। তিনি সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠন সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী বনভোজনে অংশ নেন। এদিন সকালে প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌনদয্যের আধার বনভোজন স্থলে সমবেত হতে থাকে। প্রবেশমুখে উদ্যোক্তাদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন। বনভোজনে মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। সূর্য্যের তেজ কমে আসতেই শুরু হয় বনভোজনের বিভিন্ন আয়োজনাদি। বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও বিশেষ আয়োজন ছিল।Sunamgoanj Zila Baps  3সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV